চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জরায়ু ‍মুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:30 অপরাহ্ন 06, মে 2023
in স্বাস্থ্য
A A
নারী নেত্রীরা সচেতনতামূলক কর্মশালায় অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এবং ফার্মাসিউটিক্যালস কোম্পানি ইনসেপটার আয়োজনে জরায়ু ‍মুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ৬ মে বিকেলে রাজধানীর রমনাস্থ পুনাক ভবনে এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট স্ত্রীরোগ বিশেষজ্ঞ প্রফেসর ডা. রওশন আরা বেগম। বিশেষ অতিথি ছিলেন ডা. রেহেনা আক্তার। সভাপতিত্ব করেন পুনাক সভানেত্রী ডা. তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী।

অনুষ্ঠানে পুনাকের সাধারণ সম্পাদিকা নাসিমা আমিন, কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের চিকিৎসক ডা. শাহানাজ কুতুবী, ইনসেপটার সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার হোমায়রা ফাতেমা অনন্যা বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ডা. রওশন আরা বেগম বলেন, পৃথিবীতে একমাত্র জরায়ু মুখ ক্যান্সারের ভ্যাকসিন আবিষ্কার হয়েছে। ভ্যাকসিন গ্রহণের মাধ্যমে এ ক্যান্সার প্রতিরোধ করা যায়। তিনি এক্ষেত্রে পরিবারকে এগিয়ে আসার আহবান জানান।

প্রধান অতিথি সচেতনতামূলক কর্মশালায় বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী প্রান্তিক এলাকায় কমিউনিটি ক্লিনিক করে দিয়েছেন এ সংক্রান্ত সেবা দেয়ার জন্য। ইপিআই কর্মসূচির মাধ্যমে জরায়ু মুখ ক্যান্সারের ভ্যাকসিন প্রদান নিশ্চিত করার আহবান জানান তিনি।

এ ধরনের কর্মসূচি আয়োজনের জন্য পুনাককে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, পুনাক একটি বিশাল শক্তি, যারা বিভিন্ন ক্ষেত্রে কাজ করে যাচ্ছে।

বিশেষ অতিথির বক্তব্যে ডা. রেহেনা আক্তার বলেন, প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা গেলে স্তন ও জরায়ু মুখ ক্যান্সার শতভাগ নিরাময়যোগ্য। এ ধরনের ক্যান্সারের উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ গ্রহণের অনুরোধ জানান তিনি।

জরায়ু ও স্তন ক্যান্সার প্রতিরোধে সচেতনতামূলক কর্মশালায় বক্তা. Channel i News - চ্যানেল আই নিউজ পুনাক সভানেত্রী ডা. তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী বলেন, স্তন ও জরায়ু মুখ ক্যান্সার সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ কর্মশালার আয়োজন করা হয়েছে। এ ক্যান্সার প্রতিরোধে সচেতন হওয়ার জন্য তিনি সকলের প্রতি আহবান জানান। পরে পুলিশ সদস্যদের পরিবারের সদস্যদের নিয়ে ব্যাপক পরিসরে এ ধরনের সেমিনার আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন তিনি।

কর্মশালায় পুনাকের সদস্যবৃন্দ এবং ইনসেপটার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Tags: পুনাক
Previous Post

ইরানে সন্ত্রাসবাদের অভিযোগে সুইডিশ-ইরানির মৃত্যুদণ্ড

Next Post

জাতিগত সংঘর্ষে জ্বলছে মণিপুর, এখন পর্যন্ত নিহত ৫৪

Next Post
অগ্নিকাণ্ডে দগ্ধ গাড়ি ও ধোঁয়া, মণিপুরের সংঘর্ষের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতিগত সংঘর্ষে জ্বলছে মণিপুর, এখন পর্যন্ত নিহত ৫৪

চালর্সের রাজ্যাভিষেক অনুষ্ঠানে অতিথিদের জন্য খাবার ও সাজসজ্জা. Channel i News - চ্যানেল আই নিউজ

চালর্সের রাজ্যাভিষেক অনুষ্ঠানে অতিথিদের জন্য কী কী খাবার ছিল?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT