চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজনৈতিক মন্তব্যে শাস্তি পেলেন সূর্যকুমার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:47 অপরাহ্ন 26, সেপ্টেম্বর 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার সূর্যকুমার মাঠে ব্যাট হাতে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

সূর্যকুমার যাদব

এশিয়া কাপে ভারত-পাকিস্তান গ্রুপপর্বের ম্যাচ শেষে রাজনৈতিক মন্তব্য করায় ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদবের বিরুদ্ধে আইসিসির কাছে অভিযোগ করেছিল পাকিস্তান। পাকিস্তানের এ অভিযোগের প্রেক্ষিতে তদন্ত করেছে আইসিসি। ক্রিকেটের কর্তা সংস্থার তদন্তে আচরণবিধি ভঙ্গের ধারায় সূর্যকুমারকে দোষী সাব্যস্ত করা হয়েছে। 

আইসিসি ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন সূর্যকুমার ‘নির্দোষ’ দাবি খারিজ করে দেন। ভারতের অধিনায়ককে তার ম্যাচ ফি’র ৩০% জরিমানা করা হয়েছে। ভারত এই রায়ের বিরুদ্ধে আপিল করেছে।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আইসিসিকে জানিয়েছে, সূর্যকুমারের মন্তব্য যেখানে তিনি জয় উৎসর্গ করতে ভারতের সেনাদের নামে নিয়েছেন। সেটি আসলে রাজনৈতিক বার্তা বহন করে। বিশেষ করে তিনি যখন উল্লেখ করেন, পাকিস্তানের সঙ্গে মে মাসের সামরিক অভিযানে অংশ নেওয়া সেনাদের জন্য এটি।

পিসিবি দাবি করেছে, সূর্যকুমারের জন্য আইসিসি যেন লেভেল ৪ স্যাংশন আরোপ করে, যা সবচেয়ে গুরুতর শাস্তির ধাপ। তারা আরও উদাহরণ টেনে বলে, অতীতে আইসিসি গাজার মানবিক বিপর্যয় নিয়ে সচেতনতা বাড়াতে দেয়া বার্তাকেও রাজনৈতিক আখ্যা দিয়ে প্রতিরোধ করেছে। সম্প্রতি উসমান খাজাকে তার জুতায় লেখা ‘ফ্রি ইস এ হিউম্যান রাইট’ বার্তা ব্যবহার করতে বাধা দেয়া হয়েছিল।

ভারতের আপিলের শুনানি কবে হবে তা নিশ্চিত করা হয়নি। সাধারণত ম্যাচ রেফারিই সময় ও স্থান ঠিক করেন। যদি সূর্যকুমারের আপিল আবারও খারিজ করা হয়, তাহলে তার শাস্তি আরও বাড়তে পারে।

ওই ম্যাচে ভারত-পাকিস্তানের উত্তেজনা চরমে পৌঁছায়। ম্যাচে টস ও খেলা শেষে ভারতীয় খেলোয়াড়রা পাকিস্তানিদের সঙ্গে হাত মেলাতে অস্বীকৃতি জানায়। ম্যাচে পাকিস্তানি বোলারদের সঙ্গে ভারতের ওপেনারদের বেশ কয়েকটি বাকবিতণ্ডাও হয়। ভারতের অভিষেক শর্মা পরে অভিযোগ করেন, ‘ওরা বিনা কারণে আমাদের দিকে তেড়ে আসছিল।’

এর আগে পাকিস্তানের দুই খেলোয়াড়ের বিরুদ্ধে আইসিসিতে আনুষ্ঠানিক অভিযোগ করে ভারত। দুবাইতে রোববারের ম্যাচে মাঠের আচরণ নিয়ে পেসার হারিফ রউফ ও ওপেনার সাহিবজাদা ফারহানের বিরুদ্ধে আইসিসিতে অভিযোগ তুলেছে দলটি।

সুপার ফোর ম্যাচে ফারহান অর্ধশতক পূর্ণ করার পর বন্দুক চালানোর ভঙ্গি করেন। পরে তিনি জানান, ‘এটি ছিল হঠাৎ করে মাথায় আসা উদযাপন।’ অন্যদিকে, রউফ বারবার বিমানের পতনের অঙ্গভঙ্গি করেন, যা সাম্প্রতিক সামরিক সংঘাতের প্রতি ইঙ্গিত বহন করে।

ফারহান ও রউফও নিজেদের নির্দোষ দাবি করেছেন। তারা বলেন, এসব অঙ্গভঙ্গি রাজনৈতিক উদ্দেশ্যে করা হয়নি। তবে পিসিবি অভ্যন্তরীণভাবে মেনে নিয়েছে, তাদেরও জরিমানা গুনতে হতে পারে।

Tags: আইসিসিএশিয়া কাপ-২০২৫ভারতলিড স্পোর্টসসূর্যকুমার যাদব
Previous Post

সৌম্যর ঝড়, আফিফের ফিফটি বৃথা গেল সোহান-শান্তর ঝড়ে

Next Post

নড়াইলের ‘আলপনা’ সিনেমা হল এখন তাবলিগী মার্কাজ মসজিদ

Next Post
নড়াইলের আলপনা সিনেমা হলের বাইরে ও ভিতরে দর্শকদের ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

নড়াইলের 'আলপনা' সিনেমা হল এখন তাবলিগী মার্কাজ মসজিদ

প্রধান উপদেষ্টা জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছি: প্রধান উপদেষ্টা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT