চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নড়াইলের ‘আলপনা’ সিনেমা হল এখন তাবলিগী মার্কাজ মসজিদ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:09 অপরাহ্ন 26, সেপ্টেম্বর 2025
in বিনোদন
A A
নড়াইলের আলপনা সিনেমা হলের বাইরে ও ভিতরে দর্শকদের ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

মান সম্মত সিনেমা ও দর্শকের অভাবে রাজধানী ও ঢাকার বাইরে সিনেমা হলগুলো একে একে বন্ধ হয়ে যাচ্ছে। এরমধ্যে দেখা গেল, নড়াইলের কালিয়া উপজেলার ‘আলপনা’ সিনেমা হল এখন ‘তাবলিগী মার্কাজ মসজিদ’ হয়ে গেছে।

১৯৮৪ সালে ‘টাউন হল’ নামে ভবনটির উদ্বোধন করেছিলেন তৎকালীন জেলা প্রশাসক শাফায়াত আলী। পরে এখানে সিনেমা হল করা হয়।

নড়াইলের আলপনা সিনেমা হলের ভেতরে দর্শকদের ভিড়. Channel i News - চ্যানেল আই নিউজ প্রায় দুই দশক ধরে এটি খালি পড়ে আছে বলে দেশের বিভিন্ন গণমাধ্যমকে জানান স্থানীয়রা। সিনেমা হলকে কেন্দ্র করে যেসব দোকানপাট বসেছিল সেগুলো উঠে গেছে। আশপাশে জঙ্গলে পরিপূর্ণ। খুব বেশি লোকজনের চলাচল নেই এই রাস্তা ধরে।

জানা গেছে, তাবলিগের ‘আলমী শুরায়ী নেজাম’ এর পক্ষে মাওলানা শহিদুল এটি ইজারা নিয়ে ধর্ম প্রচারের জন্য তাবলিগী মার্কাজ মসজিদ করেছেন।

‘সাথী ভাই’ নামের একটি সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক মো. রায়হান শেখ সাংবাদিকদের বলেন, “আলহামদুলিল্লাহ! কালিয়া নড়াইলের ‘আল্পনা’ সিনেমা হল এখন থেকে (বুধবার) মারকাজ মসজিদ।”

গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন,”যেখানে এক সময় গুনাহের অন্ধকারে নিমজ্জিত ছিল, আজ সেখানে আল্লাহর জিকির-ফিকির ও দ্বীনি দাওয়াতের মেহনত দ্বারা আবাদ হবে। অন্ধকার বিদায় নেবে, জায়গা করে নেবে ঈমানের নূর।”

নড়াইলের আলপনা সিনেমা হলের ব্যানার ও তাবলিগী মার্কাজ মসজিদের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ এ বিষয়ে কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাশেদুজ্জামান বলেন, “এখন থেকে ২০ বছর আগে ‘আল্পনা’ সিনেমা হল ছিল। সেটি বন্ধ। কেউ একজন এই ভেস্টেড প্রপার্টি সরকারের কাছ থেকে ইজারা নিয়ে পরিচালনা করতেন বলে শুনেছি।”

প্রশাসনের লোকজন জানিয়েছেন, এ এলাকায় তৈরি হচ্ছে সরকারের আধুনিক মডেল মসজিদ। তার কাজও শেষ পর্যায়ে। দ্রুততার সঙ্গে এর কাজ শেষ হবে। এখানে ইসলামী সংস্কৃতি কেন্দ্র ও নামাজের ব্যবস্থা থাকবে।

নড়াইলের আলপনা সিনেমা হলের প্রবেশদ্বার ও আশেপাশের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ সিনেমা সংশ্লিষ্টরা বলছেন, নড়াইলে তিনটি সিনেমা হল থাকলেও এখন আর কোনোটাই অবশিষ্ট নেই। সদরে ছিল চিত্রাবাণী, লোহাগড়াতে সন্ধ্যা এবং কালিয়াতে আল্পনা। সবই এখন ইতিহাস।

Tags: নড়াইললিড বিনোদন
Previous Post

রাজনৈতিক মন্তব্যে শাস্তি পেলেন সূর্যকুমার

Next Post

ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছি: প্রধান উপদেষ্টা

Next Post
প্রধান উপদেষ্টা জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছি: প্রধান উপদেষ্টা

ড. ইউনূস জাতিসংঘে বক্তৃতা দিচ্ছেন, পেছনে বিশ্ব সংস্থার প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের পাচার হওয়া সম্পদ পুনরুদ্ধার অন্যতম শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT