চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌম্যর ঝড়, আফিফের ফিফটি বৃথা গেল সোহান-শান্তর ঝড়ে

এনসিএল টি-টুয়েন্টি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:35 অপরাহ্ন 26, সেপ্টেম্বর 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেট খেলোয়াড় ব্যাট হাতে মাঠে দৌড়াচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় ক্রিকেট লিগ টি-টুয়েন্টিতে রানের দেখা পেয়েছেন সৌম্য সরকার ও আফিফ হোসেন। তবে প্রতিপক্ষ রাজশাহী বিভাগের হাবিবুর রহমান সোহান ও নাজমুল হোসেন শান্তর ঝড়ো ব্যাটিংয়ের কাছে হার মানতে হয়েছে খুলনা বিভাগকে। ফলাফল ৮ উইকেটের বড় জয় তুলেছে জাতীয় দলের সাবেক অধিনায়ক নাজমুল শান্তর দল।

সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭১ রান তোলে খুলনা বিভাগ। জবাব দিতে নেমে ১৬.১ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে নোঙর করে রাজশাহী বিভাগ।

খুলনার ওপেনার সৌম্য সরকার ঝড়ো ইনিংস খেলেছেন, ৩৪ বলে করেছেন ৬৩ রান। তার ইনিংসে ৬টি ৪ এবং ৪টি ছক্কার মার ছিল। রানের দেখা পান আফিফ হোসেন ধ্রুব, ৪৫ বলে ৫০ রান করেন এ বাঁহাতি অলরাউন্ডার।

এছাড়া নাহিদুল ইসলাম ১৭ এবং মেহেদী হাসান মিরাজ ১০ রান করেন। রাজশাহীর নাহিদ উজ জামান ২টি, মেহেরাব হোসেন, শফিকুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, নাহিদ রানা এবং তাইজুল ইসলাম একটি করে উইকেট নেন।

১৭২ রানের জয়ের লক্ষ্যে ব্যাটে নেমেই ঝড় তোলেন দুই ওপেনার নাজমুল হোসেন শান্ত ও হাবিবুর রহমান সোহান। তারা ১৪৮ রানের জুটি গড়েন। সোহান ৪৫ বলে ৯৪ রান করে আউট হন যার মধ্যে ১০টি চার এবং ৬টি ছক্কার মার ছিল।

সোহানের মত শান্তও ঝড় তোলেন। তবে বাঁহাতি এ ব্যাটার ৩৯ বলে ৬৫ রান করে অপরাজিত থাকেন। শান্তর ইনিংসে ৮টি চার ও ২টি ছক্কার মার ছিল। রাজশাহীর পড়া ২টি উইকেটের দুটিই নেন রবিউল হক।

Tags: আফিফএনসিএলখুলনারবিউলরাজশাহীলিড স্পোর্টসশান্তসোহানসৌম্য
Previous Post

আমেরিকায় ফের কিশোর গ্যাংয়ের তাণ্ডব!

Next Post

রাজনৈতিক মন্তব্যে শাস্তি পেলেন সূর্যকুমার

Next Post
বাংলাদেশ ক্রিকেটার সূর্যকুমার মাঠে ব্যাট হাতে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজনৈতিক মন্তব্যে শাস্তি পেলেন সূর্যকুমার

নড়াইলের আলপনা সিনেমা হলের বাইরে ও ভিতরে দর্শকদের ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

নড়াইলের 'আলপনা' সিনেমা হল এখন তাবলিগী মার্কাজ মসজিদ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT