চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পরীক্ষার মধ্যেই ক্যাম্পাস ছাড়ছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

শিহাব উদ্দিন সরকার by শিহাব উদ্দিন সরকার
7:10 অপরাহ্ন 01, জুলাই 2024
in - সেমি লিড, শিক্ষা
A A
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীরা চলাফেরা করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) প্রায় সকল বিভাগে চলছে সেমিস্টার পরীক্ষা। কিন্তু অর্থ মন্ত্রণালয়ের জারিকৃত পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন বাতিলের দাবি আদায় না হওয়া পর্যন্ত যবিপ্রবি শিক্ষক সমিতি অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বন্ধের ঘোষণা করেছে। এই অবস্থায় পরীক্ষা চলাকালীন সময়েও ক্যাম্পাস ছাড়তে শুরু করেছে যবিপ্রবি শিক্ষার্থীরা।

অর্থ মন্ত্রণালয়ের জারিকৃত পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহার, প্রতিশ্রুত সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তি এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তনের দাবিতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের আহ্বানে সাড়া দিয়ে আজ সোমবার ১ জুলাই থেকে সর্বাত্মক কর্মবিরতির ঘোষণা দিয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাস, পরীক্ষা বা দাপ্তরিক কার্যক্রম সবকিছুই অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়েছে।

এ বিষয়ে ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইন্জিনিয়ারিং (আইপিই) বিভাগের এক শিক্ষার্থী বলেন, আমাদের শিক্ষকরা যে আন্দোলন করছে, তাদের এ আন্দোলনকে আমি সম্মান জানাই। তবে সেমিস্টার পরীক্ষা চলাকালীন অনির্দিষ্টকালের জন্য ক্লাস পরীক্ষা বন্ধের ঘোষণা দেওয়ায় আমরা শিক্ষার্থীরা দ্বিধায় আছি। গত মাসের মতো সেমিস্টার পরীক্ষা এ আন্দোলনের আওতার বাহিরে রাখলে শিক্ষার্থীরা উপকৃত হত এবং আমরা চিন্তামুক্ত থাকতে পারতাম।

এ বিষয়ে এগ্রো প্রোডাক্ট এন্ড প্রসেসিং টেকনোলজি (এপিপিটি) বিভাগের আরেক শিক্ষার্থী বলেন, ঈদের বন্ধ কাটিয়ে কিছুদিন আগে বাড়ি থেকে ক্যাম্পাসে এসেছি। এখন আমাদের প্রায় সব বিভাগেরই সেমিস্টার পরীক্ষা চলছে। পরীক্ষা চলাকালীন শিক্ষকরা অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করায় আমরা দ্বিধায় আছি। ক্লাস পরীক্ষার কার্যক্রম কবে সচল হবে জানা না থাকায় বাসায় চলে যাচ্ছি। যদি পরীক্ষাগুলো শেষ করে যেতে পারতাম তাহলে হয়তো চিন্তামুক্তভাবে ছুটি কাটাতে পারতাম।

ম্যানেজমেন্ট বিভাগের এক শিক্ষার্থী বলেন, বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী আন্দোলন করছে। শিক্ষকরা চাইলেই আমাদের পরীক্ষাগুলো তাদের আন্দোলনের বাইরে রাখতে পারতো। অনির্দিষ্টকালের জন্য ক্লাস পরীক্ষা বন্ধ ঘোষণা করায় বাড়ি চলে যাচ্ছি ছুটি কাটাতে।

Tags: যবিপ্রবিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
Previous Post

রোটারি ক্লাব অব চিটাগাং সিটির ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

Next Post

শরণার্থী দল হয়ে ক্রিকেট খেলতে চান আফগান মেয়েরা

Next Post
আফগান নারী ক্রিকেটাররা মাঠে অনুশীলন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শরণার্থী দল হয়ে ক্রিকেট খেলতে চান আফগান মেয়েরা

বাংলাদেশি ক্রিকেটার মোস্তাফিজ ও হৃদয় মাঠে খেলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

এলপিএলের উদ্বোধনী ম্যাচে ডাম্বুলার একাদশে মোস্তাফিজ-হৃদয়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT