রোটারি ক্লাব অব চিটাগাং সিটির ১৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এসময় ক্লাব সভাপতি রোটারিয়ান শরিফুর রহমানের সভাপতিত্বে ক্লাব মিটিং শেষে বিগত বছরের কর্মকাণ্ড তুলে ধরেন সংশ্লিষ্টরা।
গত শুক্রবার ২৮ জুন সন্ধায় বন্দরনগরী চট্টগ্রামে ক্লাবে দিনটি উপলক্ষ্যে কেক কাটাসহ বর্ণাঢ্য আয়োজনে রোটারি ক্লাব অব চিটাগাং সিটির চার্টার ও ফ্যামিলি নাইট উদযাপন করেন সংশ্লিষ্টরা।
পরে ২০২৪-২০২৫ বছরের জন্য নতুন প্রেসিডেন্ট রোটারিয়ান দেবাশিষ বড়ুয়াকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয়। তিনি নতুন বছরের জন্য তার কর্মপরিকল্পনা উপস্থাপন করেন।
এতে প্রধান বক্তা ছিলেন চার্টার প্রেসিডেন্ট এডভোকেট উত্তম কুমার দত্ত। তিনি বর্তমান প্রেসিডেন্ট শরিফুর রহমানের মেয়াদকালের নানান কর্মসূচি গ্রহণ ও তা সুচারুভাবে সম্পন্ন করায় তাকে ধন্যবাদ জানান এবং ক্রেস্ট দিয়ে বিদায়ী প্রেসিডেন্টকে সম্মাননা জানান।
এসময় রোটারিয়ান ডা. মোহাম্মদ হাবিবুল্লাহ তালুকদার ও চ্যানেল আইয়ের বিশেষ প্রতিনিধি রোটারিয়ান জান্নাতুল বাকেয়া কেকা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
চার্টার নাইট উদযাপন কমিটির চেয়ারম্যায় রোটারিয়ান বাহারোজ সুলতানা দীপার সঞ্চালনায় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রস্তুতির সার্বিক উপস্থাপন এবং কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকীর আনুষ্ঠানিকতা পালন শেষে র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।
এসময় রোটারি ক্লাব অব চিটাগাং সিটির ভাইস প্রেসিডেন্ট আনোয়ারুল কবীর চৌধুরী, সদস্য রোটারিয়ান কামরুল মোর্শেদ তমাল, রেজাউর রহমান পারভেজ, এডভোকেট জহির উদ্দীন মাহমুদ, মোহাম্মদ শাহজাহান, মোহাম্মদ হোসেন, মৃনাল কান্তি দত্ত, কামরুন নাহার, ট্রেজারার নয়ন শীল, অসিম বিশ্বাসসহ রোটারি ক্লাব অব চিটাগাং সিটির সদস্যদের পরিবারের সদস্য, স্ত্রী ও সন্তানেরা উপস্থিত ছিলেন।









