চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শরণার্থী দল হয়ে ক্রিকেট খেলতে চান আফগান মেয়েরা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:01 অপরাহ্ন 01, জুলাই 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
আফগান নারী ক্রিকেটাররা মাঠে অনুশীলন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

টি-টুয়েন্টি বিশ্বকাপে দারুণ করেছে আফগানিস্তান। প্রথমবারের মতো সেমিফাইনালে গেছে দলটি। আইসিসির পূর্ণসদস্য দেশ হিসেবে নারী ক্রিকেট দল থাকার বাধ্যবাধকতা থাকলেও তা আপাতত নেই আফগানদের। ২০২১ সালে তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখলের পর নারী ক্রিকেটে নিষেধাজ্ঞা জারি করে। এরপর দেশ থেকে পালিয়ে নির্বাসিত রয়েছেন আফগান জাতীয় নারী দলের ক্রিকেটাররা। তিন বছরেও সরকার থেকে অনুমতি না মেলায় এবার শরণার্থী দল হিসেবে ক্রিকেট খেলতে চান দলটির মেয়েরা।

২০২০ সালে আফগানিস্তান নারী ক্রিকেট দলের পথচলা শুরু হয়। সেবছর নভেম্বরে ২৫ সদস্যের দল ঘোষণা করে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। একবছরের মাথায় তালেবান ক্ষমতায় এলে দেশ ছেড়ে পালিয়ে যান নারী ক্রিকেটাররা। সেদলের ১৭ জন একত্রিত হয়েছেন অস্ট্রেলিয়ায়। দেশের প্রতিনিধিত্ব না করতে পারায় ভিনদেশে আফগান নারীদের নিয়ে শরণার্থী দল গঠনের জন্য আইসিসিকে চিঠি দিয়েছে তারা।

চিঠিতে তারা বলেছেন, ‘আফগানিস্তানের সরকারি নীতির কারণে, আফগানিস্তান ক্রিকেট বোর্ড এবং আইসিসি তাদের জাতীয় দল হিসেবে স্বীকৃতি দিতে পারেনি। আমরা এসিবির ব্যানারে খেলার দাবি জানাচ্ছি না। অস্ট্রেলিয়ায় শরণার্থী দল হিসেবে নিজেদের ক্রিকেট প্রতিভা দেখাতে চাই। আফগান নারীদের যারা ক্রিকেট খেলার স্বপ্ন দেখে, কিন্তু আফগানিস্তানে পারছেন না। তাদের প্রতিনিধিত্ব করতে উৎসাহিত করবে। আইসিসি থেকে অনুমোদন ও আর্থিক সহায়তা পেলে দুর্দান্ত অর্জনগুলোর প্রদর্শন করতে চাই।’

টি-টুয়েন্টি বিশ্বকাপে রশিদ খানদের দারুণ সাফল্যের প্রশংসা করা হয়েছে চিঠিতে। বলা হয়েছে, ‘নারী দলের পূর্বে চুক্তিবদ্ধ খেলোয়াড়রা, ছেলেদের টি-টুয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানের অর্জনে গর্বিত ও অত্যন্ত আনন্দিত। রশিদ খান ও তার দলকে সেমিফাইনালে পৌঁছানোর জন্য অভিনন্দন জানাচ্ছি। তবে দুঃখের বিষয়, ছেলে ক্রিকেটারদের মতো আমাদের দেশের প্রতিনিধিত্ব করতে পারি না।’

শরণার্থী দল গঠন করার উদ্দেশ্যও খোলাসা করা হয়েছে চিঠিতে। বলা হয়েছে, ‘শরণার্থী দল গঠনেরে মূল উদ্দেশ্য, আমাদের প্রতিভা বিকাশ করা এবং প্রদর্শন করা। আফগানিস্তানে থাকা নারীদের স্বপ্ন দেখানো এবং নারীরা সেখানে যে চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হয়েছেন, তা তুলে ধরা।’

Tags: আইসিসিআফগানিস্তানএসিবিতালেবানলিড স্পোর্টস
Previous Post

পরীক্ষার মধ্যেই ক্যাম্পাস ছাড়ছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

Next Post

এলপিএলের উদ্বোধনী ম্যাচে ডাম্বুলার একাদশে মোস্তাফিজ-হৃদয়

Next Post
বাংলাদেশি ক্রিকেটার মোস্তাফিজ ও হৃদয় মাঠে খেলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

এলপিএলের উদ্বোধনী ম্যাচে ডাম্বুলার একাদশে মোস্তাফিজ-হৃদয়

শিক্ষার্থীরা ক্লাসে বসে শিক্ষককে মনোযোগ দিয়ে শুনছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন শিক্ষাক্রমে মূল্যায়ন পদ্ধতির চূড়ান্ত অনুমোদন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT