চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের সঙ্গে শেষ ম্যাচে ‘চাপ’ অনুভব করছে না শ্রীলঙ্কা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:51 পূর্বাহ্ন 16, জুলাই 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
শ্রীলঙ্কার কোচ সংবাদ সম্মেলনে হাস্যোজ্জ্বল মুখে. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রীলঙ্কার সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটি হারের পর দ্বিতীয়টিতে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। সিরিজের শেষ ম্যাচ রূপ নেয় অঘোষিত ফাইনালে। সেই ম্যাচে লাল-সবুজদের হারিয়ে সিরিজ নিজেদের করে নেয় লঙ্কানরা। এবার টি-টুয়েটি সিরিজেও ঘটেছে একই ঘটনা। এই ফরম্যাটে টাইগারদের সামনে সুযোগ প্রথমবার লঙ্কানদের বিপক্ষে সিরিজ জয়ের। তবে শেষ ম্যাচ নিয়ে চাপ অনুভব করছে না শ্রীলঙ্কা।

কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে বুধবার সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে লড়াই। টেস্ট ও ওয়ানডে সিরিজে ব্যর্থ হয়ে এখন বাংলাদেশের লক্ষ্য টি-টুয়েন্টি সিরিজ জয়। বিপরীতে স্বাগতিক হিসেবে সিরিজ হার এড়ানোর মতো চাপ আছে লঙ্কানদের ওপরও।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে জয়সুরিয়া বলেছেন, ‘মাত্রই উইকেট দেখলাম। আমরা সবসময় সিরিজজুড়ে ভালো ব্যাটিং ট্র্যাক চেয়েছি। টেস্ট ম্যাচ, ওয়ানডে ও টি-টুয়েন্টি সব জায়গাতেই আমরা ভালো ফ্ল্যাট ব্যাটিং ট্র্যাক চেয়েছি। আশা করছি ভালো ব্যাটিং উইকেট হবে। তবে এখনও আমরা জানি না। কাল দেখতে হবে।’

সিরিজের শেষ ম্যাচে বাড়তি চাপ অনুভব করছেন না জানিয়ে লঙ্কান কোচ বলেছেন, ‘এটা আসলে চাপ নয়। আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে। আমরা ভালো ক্রিকেট খেলে এসেছি এখনও পর্যন্ত। টেস্ট ও ওয়ানডে সিরিজ জিতেছি। ক্রিকেটে সবসময়ই চাপ থাকে। শেষ ম্যাচ, এখন ১-১ আছে। শ্রীলঙ্কার লোকজন যারা ক্রিকেট ভালোবাসে তারা চায় শ্রীলঙ্কা ভালো করুক। প্লেয়াররাও চায় ভালো খেলতে। আমরা চেষ্টা করব নিজেদের সেরাটা দিয়ে ভালো খেলতে।’

Tags: জয়সুরিয়াটি-টুয়েন্টি সিরিজবাংলাদেশলিটনলিড স্পোর্টসশ্রীলঙ্কা
Previous Post

২৫ হাজার আফগানকে ব্রিটেনে পুনর্বাসন তথ্য ফাঁস, দাঙ্গা শুরুর শঙ্কা

Next Post

গাইবান্ধায় চাষ হচ্ছে ভিনদেশি সবজি বিটরুট

Next Post
গাইবান্ধায় ভিনদেশি বিটরুট চাষের ক্ষেত্র. Channel i News - চ্যানেল আই নিউজ

গাইবান্ধায় চাষ হচ্ছে ভিনদেশি সবজি বিটরুট

আসিফ মাহমুদের নৌকা প্রতীক নিয়ে সাংবাদিকের প্রশ্ন. Channel i News - চ্যানেল আই নিউজ

'নৌকা' প্রতীক বিষয়ে ইসিকে আসিফ মাহমুদের প্রশ্ন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT