চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২৫ হাজার আফগানকে ব্রিটেনে পুনর্বাসন তথ্য ফাঁস, দাঙ্গা শুরুর শঙ্কা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:32 পূর্বাহ্ন 16, জুলাই 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ব্রিটেনে আফগান পুনর্বাসন নিয়ে উত্তেজনা ও সংঘর্ষের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সম্প্রতি ২৫ হাজার আফগান নাগরিককে একটি গোপন পুনর্বাসন প্রকল্পের মাধ্যমে ব্রিটেনে নিয়ে আসার তথ্য ফাঁস হবার পরে ব্রিটেনে দাঙ্গা ছড়িয়ে পড়তে পারে—এমন আশঙ্কায় রয়েছে দেশটির সরকার।

মঙ্গলবার (১৫ জুলাই) প্রকাশিত একটি প্রতিবেদনে দ্য টেলিগ্রাফ জানিয়েছে, ব্রিটেনের ডাউনিং স্ট্রিটের একজন মুখপাত্র বলেন, এই ধরনের পরিস্থিতিতে জনমনে কী ধরনের প্রতিক্রিয়া হতে পারে, তা সরকার সব সময় বিবেচনায় রাখে এবং এ নিয়ে আন্তঃবিভাগীয় আলোচনা অব্যাহত রয়েছে।

মূলত, ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মারাত্মক ভুলের কারণে ২৫ হাজার আফগান নাগরিকের পরিচয় ফাঁস হয়েছিল ২০২২ সালের ফেব্রুয়ারিতে। এই তালিকায় ছিল আফগানিস্তানে ব্রিটিশ বাহিনীর সহায়ক হিসেবে কাজ করা সেনা সদস্য ও তাদের পরিবারবর্গ। তালিকা ফাঁস হওয়ার পর নিরাপত্তার খাতিরে ৪ হাজার ৫০০ জন আফগানকে দ্রুত ব্রিটেনে স্থানান্তর করা হয়। আরও ২ হাজার ৪০০ জন এই পুনর্বাসন প্রকল্পের আওতায় এলিজিবল হলেও এখনও ভ্রমণ করেননি।

এই আফগানদের ব্রিটেনের বিভিন্ন সেনা ব্যারাক ও হোটেলে রাখা হয়েছে, যার খরচ ইতিমধ্যেই ৪০০ মিলিয়ন পাউন্ড ছাড়িয়েছে। পুরো প্রকল্পের জন্য মোট ৭ বিলিয়ন পাউন্ড বরাদ্দ করা হয়েছে। তবে পূর্ববর্তী কনজারভেটিভ সরকার এক সুপারইনজাংশনের মাধ্যমে সংবাদমাধ্যমগুলোকে এই বিষয়ে প্রতিবেদন প্রকাশে বাধা দেয়, যার ফলে হঠাৎ করে বিভিন্ন এলাকায় অভিবাসীদের উপস্থিতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ও উদ্বেগ সৃষ্টি হয়।

৪ জুলাই তারিখে একটি হোয়াইটহল ব্রিফিং নোটে সতর্ক করে বলা হয়, সুপারইনজাংশন উঠলে প্রতিরক্ষা মন্ত্রণালয়কে অন্যান্য সরকারি বিভাগগুলোর সঙ্গে সমন্বয় করে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে যাতে জনঅসন্তোষ বা বিশৃঙ্খলা সৃষ্টি না হয়।

Tags: দাঙ্গাব্রিটেন
Previous Post

আরও ৩৭৩ মিলিয়ন মার্কিন ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক

Next Post

বাংলাদেশের সঙ্গে শেষ ম্যাচে ‘চাপ’ অনুভব করছে না শ্রীলঙ্কা

Next Post
শ্রীলঙ্কার কোচ সংবাদ সম্মেলনে হাস্যোজ্জ্বল মুখে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের সঙ্গে শেষ ম্যাচে ‘চাপ’ অনুভব করছে না শ্রীলঙ্কা

গাইবান্ধায় ভিনদেশি বিটরুট চাষের ক্ষেত্র. Channel i News - চ্যানেল আই নিউজ

গাইবান্ধায় চাষ হচ্ছে ভিনদেশি সবজি বিটরুট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT