চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘নৌকা’ প্রতীক বিষয়ে ইসিকে আসিফ মাহমুদের প্রশ্ন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:19 পূর্বাহ্ন 16, জুলাই 2025
in - সেমি লিড, রাজনীতি
A A
আসিফ মাহমুদের নৌকা প্রতীক নিয়ে সাংবাদিকের প্রশ্ন. Channel i News - চ্যানেল আই নিউজ

দলীয় কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের প্রতীক নৌকাকে কাদের জন্য রাখা হয়েছে, নির্বাচন কমিশনের উদ্দেশ্যে প্রশ্ন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের।

গতকাল মঙ্গলবার রাতে ইসির সমালোচনা করে নিজের ভেরিফায়েড অফিশিয়াল ফেসবু্কে একটি পোস্টে তিনি লেখেন, অভিশপ্ত ‘নৌকা’ মার্কাটাকে আপনারা কোন বিবেচনায় আবার শিডিউলভুক্ত করতে আইন মন্ত্রণালয়ে পাঠালেন?

প্রশ্ন করে ওই পোস্টে তিনি আরও জানতে চান, সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে এই গণঅভ্যুত্থানকে আপনারা জাস্ট বৃদ্ধাঙ্গুলি দেখালেন। কাদের এজেন্ডা বাস্তবায়ন করতে এবং কাদেরকে দেওয়ার জন্য এই মার্কা রাখছেন আপনারা?

‘বাংলাদেশের একজন নাগরিক হিসেবে’ ইসি’র প্রতি তিনি আরও প্রশ্ন রাখেন, ‘পরাজিতদের স্বপ্নের রিফাইন্ড আওয়ামী লীগকে তাদের মার্কা ফিরিয়ে দিতে চান?

নৌকা প্রতীকের নির্বাচন প্রচার, আসিফ মাহমুদ শোভিতের মন্তব্য. Channel i News - চ্যানেল আই নিউজ

তার ওই পোস্টে অনেকেই জানতে চান, তিনি নিজে সরকারে থেকে কাকে এই প্রশ্ন করলেন। মানুষের এই জিজ্ঞাসার জবাব তিনি ওই পোস্টের কমেন্ট সেকশনেই দিয়েছেন।

তার ভাষ্য, আমি সরকারে বসে সাংবিধানিক প্রতিষ্ঠানকে প্রশ্ন করছি। নির্বাচন কমিশন সরকারি প্রতিষ্ঠান না। নির্বাচন কমিশনকে প্রশ্ন করার এখতিয়ার সরকারের একজন উপদেষ্টার নাই। রাষ্ট্রের একজন নাগরিক হিসেবে প্রশ্ন করছি।

উল্লেখ্য, ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধন করে ১১৫টি প্রতীক সংরক্ষণের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। বিধিমালার খসড়া পাঠানো ভেটিংয়ের জন্য আইন মন্ত্রণালয়েও পাঠানো হয়েছে।

এই প্রতীকগুলোর মাঝে নিবন্ধন স্থগিত হওয়া আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকাও রয়েছে।

Tags: আসিফ মাহমুদনৌকা মার্কা
Previous Post

গাইবান্ধায় চাষ হচ্ছে ভিনদেশি সবজি বিটরুট

Next Post

২০১৯ এর পর সবচেয়ে বেশি দর্শক দেখেছে এবারের উইম্বলডন ফাইনাল

Next Post
টেনিস খেলোয়াড় উইম্বলডন ফাইনালে বল মারছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

২০১৯ এর পর সবচেয়ে বেশি দর্শক দেখেছে এবারের উইম্বলডন ফাইনাল

গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন লাগার দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন-হামলা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT