চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে শ্রীলঙ্কায় হোয়াইটওয়াশ অস্ট্রেলিয়া

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:01 অপরাহ্ন 14, ফেব্রুয়ারি 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
শ্রীলঙ্কার ক্রিকেটাররা জয় উদযাপন করছে, বিশ্বকাপ প্রস্তুতির জন্য প্রস্তুত।. Channel i News - চ্যানেল আই নিউজ

টেস্ট সিরিজে স্বাগতিক শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করলেও ওয়ানডে সিরিজে উল্টো হোয়াইটওয়াশ হয়েছে অস্ট্রেলিয়া। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোয়ালিফাই করতে না পারা শ্রীলঙ্কার কাছে ২-০ ব্যবধানে সিরিজ হেরেছে স্টিভেন স্মিথের দল। শুক্রবার সিরিজের দ্বিতীয় ও শেষ ওয়ানডেতে ১৭৪ রানের বড় ব্যবধানে হেরেছে সফরকারী দলটি।

সেঞ্চুরিতে ১০১ রানের সুবাদে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন উইকেটকিপার-ব্যাটার কুশল মেন্ডিস। প্রথম ম্যাচের সেঞ্চুরির পর দ্বিতীয় ম্যাচে অপরাজিত ৭৮ রান করেছেন অধিনায়ক চারিথ আসালাঙ্কা। দুই ম্যাচে দারুণ দুই ইনিংসের জন্য সিরিজসেরার পুরস্কার পেয়েছেন আসালাঙ্কা।

প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। কুশল মেন্ডিস ১১৫ বলে ১০১ রান করেন, ফিফটি তুলে নেন ওপেনার নিশান মাদুশকা। আসালাঙ্কার অপরাজিত ৭৮ এবং জানিথ লিয়ানেগের ৩২-এ ভর করে ৪ উইকেট হারিয়ে ২৮১ রান করে শ্রীলঙ্কা। অজিদের চার বোলার নিয়েছেন একটি করে উইকেট।

২৮২ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১০৭ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। শ্রীলঙ্কা জয় পায় ১৭৪ রানের বড় ব্যবধানে। দলটির পক্ষে সর্বোচ্চ ২৯ রান করেন অধিনায়ক স্মিথ, দ্বিতীয় সর্বোচ্চ ২২ রান আসে জশ ইংলিশের থেকে। শ্রীলঙ্কার দুনিথ ওয়েল্লালেগে নিয়েছেন ৪ উইকেট, ৩টি করে উইকেট নিয়েছেন আসিথা ফের্নান্দো ও ভানিডু হাসারাঙ্গা।

Tags: অস্ট্রেলিয়াআসালাঙ্কাভেল্লালেগেমেন্ডিসলিড স্পোর্টসশ্রীলঙ্কা
Previous Post

মেসি নাকি রোনালদো, সর্বকালের সেরায় যাকে বেছে নিলেন ডি মারিয়া

Next Post

মহাসড়কে আলু ফেলে কৃষকের বিক্ষোভ

Next Post
মহাসড়কে আলু ফেলে কৃষকের বিক্ষোভ, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

মহাসড়কে আলু ফেলে কৃষকের বিক্ষোভ

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সকল শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহবান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT