আলুর ভরা মৌসুমে কিছুদিন যেতে না যেতেই, শ্রমে ঘামে উৎপাদন করা মনকে মন আলু মহাসড়কে ফেলে দিচ্ছেন কৃষক। বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, সকালে দিনাজপুর-পঞ্চগড় ও ঢাকা মহাসড়কে বীরগঞ্জ উপজেলা পৌর শহরের বিজয় চত্বরে আলু ফেলে প্রতিবাদ সমাবেশ করেন এই এলাকার আলু চাষিরা। কিন্তু কেন এই প্রতিবাদ?








