চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসি নাকি রোনালদো, সর্বকালের সেরায় যাকে বেছে নিলেন ডি মারিয়া

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:52 অপরাহ্ন 14, ফেব্রুয়ারি 2025
in ফুটবল, স্পোর্টস
A A
মেসি ও রোনালদো, ফুটবল ইতিহাসের দুই মহান তারকা. Channel i News - চ্যানেল আই নিউজ

ভক্তদের মাঝে প্রায়ই একটি বিতর্ক ওঠে- কে সর্বকালের সেরা, বিশ্বজয়ী লিওনেল মেসি নাকি ক্রিস্টিয়ানো রোনালদো। তর্ক চলতেই থাকে। এই বিষয়ে কথা বলেছেন মেসি-রোনালদোর সাথে খেলা উইঙ্গার অ্যাঙ্গেল ডি মারিয়া।

স্প্যানিশ সংবাদমাধ্যমে কদিন আগে পাঁচবারের ব্যালন ডি’অর ও ইউরোজয়ী রোনালদো মনের দুয়ার খুলে দিয়েছিলেন। পর্তুগিজ তারকা বলেছিলেন, তিনিই সর্বকালের সেরা। তবে মেসি এখনও তেমন কোনো দাবি করেননি নিজে থেকে।

৩৬ বর্ষী ডি মারিয়ার এ বিষয়ে বলছেন, ‘রোনালদো আসলে সবসময় এমন দাবি করতে থাকেন, তিনি সবসময় সেরা হওয়ার চেষ্টা করেন। কিন্তু দুর্ভাগ্যবশত; তিনি এমন প্রজন্মে জন্মগ্রহণ করেছেন যেখানে মেসি নামের আরেক খেলোয়াড় রয়েছেন, যিনি যা ধরেছেন সেটাই স্বর্ণে পরিণত হয়েছে।’

‘বাস্তবতা সংখ্যায় প্রদর্শিত হয়। একজন আটটি ব্যালন ডি’অর জিতেছেন এবং অন্যজন পাঁচটি। আরেকটি বড় পার্থক্য হল একজন বিশ্বকাপ জিতেছেন। এ দুই খেলোয়াড়ের আরও বেশকিছু পার্থক্য রয়েছে। যদি কেউ মেসির প্রতিটি মিনিটের খেলা দেখে, মনে হবে যেন তিনি তার বাগানে খেলছেন।’

ডি মারিয়া রোনালদো এবং মেসি দুজনের সাথেই খেলেছেন। রিয়াল মাদ্রিতে থাকা অবস্থায় চার বছর সিআর সেভেনের সাথে এবং বয়সভিত্তিক দল থেকে আর্জেন্টিনা দলে অবসরের আগ পর্যন্ত মেসির সাথে খেলছেন মারিয়া।

Tags: আর্জেন্টিনাডি মারিয়াপর্তুগালমেসিরিয়ালরোনালদোলিড স্পোর্টস
Previous Post

ঢাবিতে আমার ভাষার চলচ্চিত্র: প্রথম দিনে থাকছে যেসব ছবি

Next Post

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে শ্রীলঙ্কায় হোয়াইটওয়াশ অস্ট্রেলিয়া

Next Post
শ্রীলঙ্কার ক্রিকেটাররা জয় উদযাপন করছে, বিশ্বকাপ প্রস্তুতির জন্য প্রস্তুত।. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে শ্রীলঙ্কায় হোয়াইটওয়াশ অস্ট্রেলিয়া

মহাসড়কে আলু ফেলে কৃষকের বিক্ষোভ, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

মহাসড়কে আলু ফেলে কৃষকের বিক্ষোভ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT