চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘দক্ষিণ এশিয়া এখন ডায়াবেটিস মহামারির অন্যতম কেন্দ্রস্থল’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:46 অপরাহ্ন 08, সেপ্টেম্বর 2023
in - সেমি লিড, স্বাস্থ্য
A A
ডায়াবেটিস মহামারির বিষয়ে বক্তৃতা দিচ্ছেন একজন বক্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

আন্তর্জাতিক ডায়াবেটিক ফেডারেশনের (আইডিএফ) প্রতিবেদন অনুযায়ী, দক্ষিণ এশিয়া এখন ডায়াবেটিস মহামারির অন্যতম কেন্দ্রস্থল। এই অঞ্চলের ৯০ মিলিয়ন প্রাপ্তবয়স্ক মানুষ (২০-৭৯) ডায়াবেটিসে আক্রান্ত এবং ৪৬ মিলিয়ন মানুষকে ডায়াগনোসিসের আওতায় আনা সম্ভব হয়নি।

শুক্রবার ৮ সেপ্টেম্বর বাংলাদেশ ডায়াবেটিক সমিতি (বাডাস) ও ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশনের (আইডিএফ)-এর যৌথ উদ্যোগে ঢাকার শাহবাগস্থ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব কনভেনশন হলে দুই দিনব্যাপী ‘বাডাস-আইডিএফ সাউথ ইস্ট এশিয়া রিজিওনাল সায়েন্টিফিক কনফারেন্স, ২০২৩’-এর উদ্বোধনী পর্বে বিশেষজ্ঞ চিকিৎসকরা এসব কথা বলেন।

তারা জানান, পৃথিবীর দীর্ঘস্থায়ী রোগগুলোর মধ্যে ডায়াবেটিস অন্যতম। ডায়াবেটিস কেয়ার ও ব্যবস্থাপনা এবং ঝুঁকি কমিয়ে আনতে নতুন নতুন বিষয় আসছে। এ ধরনের বৈজ্ঞানিক সম্মেলনে একে অপরের সাথে এবং এক দেশের সাথে অন্য দেশের বিশেষজ্ঞদের অভিজ্ঞতাগুলো শেয়ার করা যায়, একই সাথে কার্যকর বিষয়গুলো নিয়ে যৌথভাবে কাজ করার নতুন অধ্যায় তৈরি হয়।

কনফারেন্স উদ্বোধন করেন ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশনের (আইডিএফ) প্রেসিডেন্ট অধ্যাপক আকতার হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতির (বাডাস) সভাপতি এবং আইডিএফ-এর দক্ষিণ-পূর্ব এশিয়ার সভাপতি জাতীয় অধ্যাপক এ কে আজাদ খান।

প্রথম দিনে এই অঞ্চলে ডায়াবেটিক কেয়ারসহ মোট চারটি বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হয়। সায়েন্টিফিক কনফারেন্সে দেশ-বিদেশের পাঁচশতাধিক বিশেষজ্ঞ চিকিৎসক-গবেষক অংশ নিয়েছেন।

Tags: বাংলাদেশ ডায়াবেটিক সমিতি
Previous Post

শনিবার শুরু হচ্ছে জি-২০ সম্মেলন

Next Post

অর্থনৈতিক উন্নয়নের সাথে সাথে পরিবেশগত ঝুঁকিও বাড়ছে: স্পিকার

Next Post
বিশেষ বক্তা ও আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণকারীরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

অর্থনৈতিক উন্নয়নের সাথে সাথে পরিবেশগত ঝুঁকিও বাড়ছে: স্পিকার

বাংলাদেশের ফুটবল খেলোয়াড় গোলের জন্য চেষ্টা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে ভারতকে পেলো বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT