চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অর্থনৈতিক উন্নয়নের সাথে সাথে পরিবেশগত ঝুঁকিও বাড়ছে: স্পিকার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:48 অপরাহ্ন 08, সেপ্টেম্বর 2023
in বাংলাদেশ, স্বাস্থ্য
A A
বিশেষ বক্তা ও আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণকারীরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

দক্ষিণ এশিয়াতে বিশ্বের চারভাগের একভাগ লোক বাস করে উল্লেখ করে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, এ অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নের সাথে সাথে পরিবেশগত ঝুঁকিও বাড়ছে। বৈশ্বিক পরিবেশ দূষণে বাংলাদেশের অবদান সর্বনিম্ন হলেও পরিবেশগত ঝুঁকির দিক থেকে সবচেয়ে উপরে অবস্থান করছে বাংলাদেশ।

শুক্রবার ৮ সেপ্টেম্বর বাসস জানায়, রাজধানীর বনানীস্থ শেরাটন হোটেলে ক্লাইমেট পার্লামেন্ট, দ্য আর্থ, অবজার্ভার রিসার্চ ফাউন্ডেশন এবং ক্লাইমেট পার্লামেন্ট বাংলাদেশ আয়োজিত তিন দিনব্যাপী ‘রিজিওনাল ক্লাইমেট সামিট ২০২৩’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে স্পিকার এসব কথা বলেন।

তিনি বলেন, পরিবেশগত ঝুঁকি রোধে উদ্ভাবনী টেকসই সমাধান খুঁজতে হবে। পরিবেশগত সমস্যা সমাধানে নবায়নযোগ্য ও গ্রীন এনার্জির ব্যবহার বাড়াতে হবে।

এ সামিটে ক্লাইমেট পার্লামেন্ট বাংলাদেশের আহ্বায়ক নাহিম রাজ্জাক এমপি স্বাগত বক্তব্য, সভাপতি তানভীর শাকিল জয় এমপি বিশেষ বক্তব্য, চিফ প্যাট্রন সাবের হোসেন চৌধুরী এমপি উদ্বোধনী বক্তব্য রাখেন।

বিশেষ অতিথি হিসেবে ক্লাইমেট পার্লামেন্ট ইন্ডিয়ার সভাপতি ড. সঞ্জয় জয়স্বল এমপি এবং পিকেএসএফ’র সভাপতি ড. কাজী খলিকুজ্জামান আহমেদ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে ক্লাইমেট পার্লামেন্ট বাংলাদেশের সহ-সভাপতি ওয়াসিকা আয়েশা খান এমপি উপস্থিত ছিলেন।

ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেন, পরিবেশগত ঝুঁকি মোকাবেলায় আন্তর্জাতিক এবং আঞ্চলিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই কার্যকর সহযোগিতার পরিসর বৃদ্ধি করতে আঞ্চলিক সহযোগিতা কাঠামো তৈরি করা যেতে পারে। পরিবেশ ইস্যুতে আঞ্চলিক ঐক্য বৃদ্ধিতে দেশ ও সীমানার ঊর্ধ্বে উঠে কার্যকর আলোচনা করতে হবে।

স্পিকার বলেন, রিজিওনাল ক্লাইমেট সামিট-২০২৩ আয়োজন একটি সময়োপযোগী পদক্ষেপ। এই সামিট আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে পরিবেশগত সংকট নিয়ে আলোচনা করার পথ প্রশস্ত করেছে। আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে পরিবেশগত ঝুঁকি মোকাবেলায় রিজিওনাল ক্লাইমেট সামিট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

‘টুওয়ার্ডস এ রিসিলেন্ট সাউথ এশিয়া : রিজিওনাল ক্লাইমেট সামিট ২০২৩’ অনুষ্ঠানে ভারত, শ্রীলংকা ও নেপালের ক্লাইমেট পার্লামেন্টের সদস্যবৃন্দ, সংসদ সদস্যবৃন্দ, বিভিন্ন দেশের ক্লাইমেট পার্টনার্স, এনজিও’র প্রতিনিধিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দসহ সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tags: পরিবেশ দূষণ
Previous Post

‘দক্ষিণ এশিয়া এখন ডায়াবেটিস মহামারির অন্যতম কেন্দ্রস্থল’

Next Post

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে ভারতকে পেলো বাংলাদেশ

Next Post
বাংলাদেশের ফুটবল খেলোয়াড় গোলের জন্য চেষ্টা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে ভারতকে পেলো বাংলাদেশ

বৃহৎ জনসমাগমের মধ্যে চ্যানেল আই অনলাইন এর ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

আইস্ক্রিনে থাকা 'হাওয়া'র বাজিমাত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT