নয়াদিল্লির প্রগতি ময়দানে ভারত মন্ডপম কনভেনশন সেন্টারে শনিবার শুরু হচ্ছে দুইদিনের জি-টুয়েন্টি লিডার্স সামিট। বিশ্ব নেতাদের উপস্থিতির কারণে নিশছিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে পুরো নয়াদিল্লি। ভারতীয় শিল্প, সাহিত্য আর সংস্কৃতির নানা অনুসঙ্গে সেজেছে গোটা রাজধানী।







