চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘তুফান’ থামিয়ে হঠাৎ কেন দেশে আসছেন শাকিব?

শাকিব খানের কাছাকাছি যাওয়ার সুবর্ণ সুযোগ!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:13 অপরাহ্ন 08, মে 2024
in বিনোদন
A A
শাকিব খান কালো পোশাক ও সানগ্লাসে, সিনেমার প্রচারণায় ব্যস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদুল ফিতরে মুক্তি পাওয়া ‘রাজকুমার’ এখনো চলছে প্রেক্ষাগৃহে। দেশের পাশাপাশি যুক্তরাষ্ট্র, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, আরব আমিরাতেও চলছে ছবিটি। এরমধ্যে আসন্ন কোরবানি ঈদে মুক্তির প্রতীক্ষায় থাকা ‘তুফান’ নিয়ে সর্বত্র আলোচনায় শাকিব!

মঙ্গলবার ‘তুফান’ এর টিজার প্রকাশ পায়। এরপর থেকে অনলাইনে নেটিজনদের মাঝে শোরগোল পড়ে যায়। দুর্দান্ত অ্যাকশ্যান ধাঁচের এই টিজারটি লুফে নেয় দর্শক!

বর্তমানে পশ্চিমবঙ্গে ‘তুফান’ ছবির শুটিংয়ে ব্যস্ত মেগাস্টার শাকিব খান। আরও কিছুদিন চলবে এর কাজ। টিজার ছাড়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যম যখন তুফান এবং শাকিব বন্দনায় মুখর, তখনই জানা গেলে ‘তুফান’ এর শুটিং থামিয়ে হঠাৎ দেশে ফিরছেন এই তারকা!

তুফানের শুটিংয়ের মধ্যে কেন দেশে আসছেন শাকিব? খোঁজ নিয়ে জানা গেল, ১১ মে একদিনের জন্য ঢাকায় আসবেন শাকিব খান। তার ব্যবসায়িক প্রতিষ্ঠান রিমার্ক-হারল্যানের একটি ইভেন্টের কাজে ঢাকায় আসছেন।

মূলত, যুক্তরাষ্ট্রের তালিকাভুক্ত যেসব কোম্পানি ঢাকায় অবস্থিত, আমেরিকান অ্যাম্বাসির উদ্যোগে সেগুলো মেলার আয়োজন হচ্ছে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে।

এ উপলক্ষে রিমার্ক-হারল্যানের ডিরেক্টর শাকিব খান তার স্বনামধন্য অথেনটিক বিউটি প্রোডাক্ট কোম্পানির পক্ষে উপস্থিত থাকবেন শনিবার (১১ মে) বিকেল ৩ টায় ইন্টারকন্টিনেন্টাল হোটেলে।

জানা যায়, রিমার্ক-হারল্যানের গ্র‍্যান্ড প্যাভিলিয়নে যে কেউ আসতে পারবেন, সেখানে শাকিব খান থাকবেন। তুফান ঝড়ো হাওয়ার মধ্যে যে কেউ শাকিব খানের কাছাকাছি যাওয়ার সুবর্ণ সুযোগ পাবেন!

এই আয়োজন শেষ করে আবারও পশ্চিমবঙ্গে উড়াল দেবেন শাকিব খান। তার অভিনীত ‘তুফান’ ছবিটি আসন্ন কোরবানি ঈদে মুক্তি পাবে। রায়হান রাফী পরিচালিত এতে আরো অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মিমি চক্রবর্তী, মাসুমা নাবিলা, ফজলুর রহমান বাবু প্রমুখ।

Tags: অভিনয়চঞ্চল চৌধুরীতুফানফজলুর রহমান বাবুমাসুমা নাবিলামিমি চক্রবর্তীলিড বিনোদনশাকিবশাকিব খানসিনেমা
Previous Post

গাড়ির সিট থেকে দেহে ঢুকছে ক্যান্সারের উপাদান

Next Post

অনুমোদনহীন বিষাক্ত কেমিক্যালে কোমল পানীয় তৈরি-বিক্রি করত চক্রটি

Next Post
বিষাক্ত কেমিক্যাল দিয়ে তৈরি কোমল পানীয় বিক্রির চক্রের সদস্যরা গ্রেপ্তার. Channel i News - চ্যানেল আই নিউজ

অনুমোদনহীন বিষাক্ত কেমিক্যালে কোমল পানীয় তৈরি-বিক্রি করত চক্রটি

বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে ব্যাটিং প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

হৃদয়ের বড় লাফ, এগিয়েছেন তাসকিন-মেহেদীও

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT