চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হৃদয়ের বড় লাফ, এগিয়েছেন তাসকিন-মেহেদীও

টি-টুয়েন্টি র‍্যাঙ্কিং

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:53 অপরাহ্ন 08, মে 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে ব্যাটিং প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

টি-টুয়েন্টি বিশ্বকাপের আগে জিম্বাবুয়ের বিপক্ষে ছোট ফরম্যাটে পাঁচ ম্যাচের সিরিজে ৩-০তে এগিয়ে আছে বাংলাদেশ। দুই ম্যাচে আগেই জেতা সিরিজে ব্যাটে-বলে পারফর্ম করেছেন তাওহীদ হৃদয়-তাসকিন আহমেদরা, আইসিসি র‌্যাঙ্কিংয়েও পড়েছে সেটার ছাপ।

বুধবার খেলোয়াড়দের র‍্যাঙ্কিং হালনাগাদ প্রকাশ করেছে আইসিসি। জিম্বাবুয়ের বিপক্ষে টানা তিন ম্যাচের ধারাবাহিক পারফরম্যান্সে টি-টুয়েন্টি বোলারদের র‌্যাঙ্কিংয়ে তাসকিন এগিয়েছেন ৬ ধাপ। ৩ ম্যাচে ৬ উইকেট নেয়া পেসার উঠে এসেছেন র‌্যাঙ্কিংয়ে ২৬ নম্বরে।

দুই ম্যাচে ৩ উইকেট নিয়ে শেখ মেহেদী হাসান এগিয়েছেন ছয় ধাপ। নিউজিল্যান্ডের টিম সাউদির সঙ্গে যৌথভাবে ২২তম স্থানে রয়েছেন। টি-টুয়েন্টিতে বাংলাদেশের বোলারদের মধ্যে র‍্যাঙ্কিংয়ে এখন সবার উপরে এ অফস্পিনার।

জিম্বাবুয়ে সিরিজে পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন সবচেয়ে বেশি উইকেট শিকার করেছেন। চোট থেকে ফেরা তারকা ৩ ম্যাচে ৭ উইকেট নিলেও বোলারদের র‍্যাঙ্কিংয়ে একশর মধ্যে আসতে পারেননি।

জিম্বাবুয়ের সঙ্গে ৩ ম্যাচে ১২৭ রান করেছেন তরুণ ব্যাটার হৃদয়, স্ট্রাইকরেট ১৫৬.৭৯। প্রথমবার ২৬ ধাপ এগিয়ে একশ’র মধ্যে এসেছেন ২৩ বর্ষী ক্রিকেটার। আছেন নব্বইয়ে। দুধাপ এগিয়ে ৮১তম স্থানে উঠেছেন মাহমুদউল্লাহ রিয়াদ।

ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে সেরা অবস্থানে আছেন লিটন দাস। এ সিরিজে জ্বলে উঠতে না পারায় দুধাপ অবনমন হয়েছে তার। ২৯ থেকে ৩১তম স্থানে গেছেন।

টি-টুয়েন্টি বোলারদের শীর্ষে রয়েছে ইংল্যান্ডের লেগ স্পিনার আদিল রশিদ। ব্যাটারদের তালিকায় যথারীতি শীর্ষে ভারতের সূর্যকুমার যাদব। অলরাউন্ডারদের মধ্যে প্রথমস্থান ধরে রেখেছেন টাইগারদের সাকিব আল হাসান।

Tags: আইসিসি র‌্যাঙ্কিংতাসকিনবাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজলিটনলিড স্পোর্টসসাকিবহৃদয়
Previous Post

অনুমোদনহীন বিষাক্ত কেমিক্যালে কোমল পানীয় তৈরি-বিক্রি করত চক্রটি

Next Post

সুন্দরবনে অগ্নিকাণ্ডের ঘটনায় দেশের ১১ নাগরিকের উদ্বেগ

Next Post
সুন্দরবনে অগ্নিকাণ্ডের কারণে ধোঁয়া ও আগুন ছড়িয়ে পড়ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সুন্দরবনে অগ্নিকাণ্ডের ঘটনায় দেশের ১১ নাগরিকের উদ্বেগ

তথ্য প্রতিমন্ত্রী গণমাধ্যমের তথ্য অধিকার বিষয়ে বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

গণমাধ্যমের তথ্য প্রাপ্তির অধিকার নিশ্চিত করা হবে: তথ্য প্রতিমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT