চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গাড়ির সিট থেকে দেহে ঢুকছে ক্যান্সারের উপাদান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:07 অপরাহ্ন 08, মে 2024
in - সেমি লিড, স্বাস্থ্য
A A
গাড়ির সিটে বসে সিট বেল্ট পরছেন একজন ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে, গাড়িতে থাকাকালীন সময় নিশ্বাসের সাথে দেহে প্রবেশ করছে ক্যান্সারের উপাদান। গাড়ির সিট থেকে বিষাক্ত রসায়নিক বাতাসে ছড়িয়ে পরে যা নিশ্বাসের মাধ্যমে মানবদেহে প্রবেশ করে। এতে করে বেড়ে যায় ক্যান্সারের ঝুঁকি। 

এনডিটিভি জানিয়েছে, এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে প্রকাশিত এই গবেষণার জন্য গবেষকরা ২০১৫ সাল থেকে ২০২২ সালের মধ্যে তৈরি হওয়া ১০১ টি বৈদ্যুতিক, গ্যাস চালিত এবং হাইব্রিড গাড়ির মডেলের ভেতরের বাতাস বিশ্লেষণ করে এই ফলাফল পেয়েছেন।

গবেষণায় দেখা গেছে, প্রায় ৯৯ ভাগ গাড়িতে টিসিআইপিপি নামক এক ধরনের অগ্নি নির্বাপক ব্যবস্থা রয়েছে। টিসিআইপিপিকে সম্ভাব্য কার্সিনোজেন (ক্যান্সার সৃষ্টিকারী উপাদান ) হিসেবে চিহ্নিত করেছে মার্কিন জাতীয় টক্সিকোলজি প্রোগ্রাম। এছাড়াও বেশিরভাগ গাড়িতে টিডিসিআইপিপি এবং টিসিইপি পাওয়া গেছে যা কার্সিনোজেনিক হিসেবে বিবেচনা করা হয়। বিজ্ঞানীরা বলেছেন, এই পদার্থ স্নায়ু এবং প্রজননের জন্য খুবই ক্ষতিকারক।

ডিউক ইউনিভার্সিটির প্রধান গবেষক এবং টক্সিকোলজি বিজ্ঞানী রেবেকা হোয়েন বলেছেন, একজন চালক গড়ে প্রতিদিন প্রায় এক ঘণ্টা গাড়িতে ব্যয় করেন যা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকারক। তিনি বলেন, দূরের যাত্রার ক্ষেত্রে চালকদের পাশাপাশি শিশুদের জন্যও এটি মারাত্মক ক্ষতিকারক কারণ তারা প্রাপ্তবয়স্কদের তুলনায় বেশি শ্বাস নিয়ে থাকে।

গবেষণায় দেখা গেছে, গ্রীষ্মকালে বাতাসে বিষাক্ত পদার্থের উপস্থিতি বেশি দেখা যায় কারণ বেশি তাপের কারণে অতিরিক্ত পরিমাণ রাসায়নিক বাতাসে ছড়িয়ে পরে। গবেষকরা বলেন, বাতাসে ক্যান্সার সৃষ্টিকারী যৌগগুলোর অন্যতম উৎস হল গাড়ির সিটে ব্যবহৃত ফোম। গাড়ি প্রস্তুতকারীরা সিট ফোম এবং অন্যান্য উপকরণগুলোতে অগ্নি নির্বাপণের জন্য এমন সব রাসায়নিক পদার্থ যোগ করে যার কোন বাস্তবিক প্রমাণ নেই।

ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ ফায়ার ফাইটারদের স্বাস্থ্য, নিরাপত্তা এবং মেডিসিন বিষয়ক পরিচালক প্যাট্রিক মরিসন বলেছেন, অগ্নিনির্বাপক কর্মীরা উদ্বিগ্ন যে, গাড়িতে ব্যবহৃত প্রতিরোধকগুলো ক্যান্সার সৃষ্টিতে অবদান রাখে। এই ক্ষতিকারক রাসায়নিকগুলো আগুন প্রতিরোধে তেমন কার্যকর নয়।

গ্রিন সায়েন্স পলিসি ইনস্টিটিউটের গবেষণার লেখক এবং সিনিয়র বিজ্ঞানী লিডিয়া জাহল বলেছেন, লোকেরা গাড়ির জানালা খুলে এবং ছায়া বা গ্যারেজে পার্কিং করে বিষাক্ত শ্বাস গ্রহণ থেকে বিরত থাকতে পারে। কিন্তু আসলেই যা প্রয়োজন তা হল, গাড়িতে এসকল ক্ষতিকারক উপাদানের পরিমাণ কমিয়ে আনা। তিনি বলেন, বাচ্চাদের এমন রাসায়নিক শ্বাস নেওয়া উচিত নয় যা তাদের মস্তিষ্কের ক্ষতি করতে পারে।

Tags: ক্যান্সারগাড়ি
Previous Post

উপজেলা নির্বাচনে বাবার ভোট দিতে এসে ছেলে আটক

Next Post

‘তুফান’ থামিয়ে হঠাৎ কেন দেশে আসছেন শাকিব?

Next Post
শাকিব খান কালো পোশাক ও সানগ্লাসে, সিনেমার প্রচারণায় ব্যস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

‘তুফান’ থামিয়ে হঠাৎ কেন দেশে আসছেন শাকিব?

বিষাক্ত কেমিক্যাল দিয়ে তৈরি কোমল পানীয় বিক্রির চক্রের সদস্যরা গ্রেপ্তার. Channel i News - চ্যানেল আই নিউজ

অনুমোদনহীন বিষাক্ত কেমিক্যালে কোমল পানীয় তৈরি-বিক্রি করত চক্রটি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT