চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌদি আরবের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে বৈঠকের বিষয়ে যা জানালেন জয়শঙ্কর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:28 অপরাহ্ন 08, মে 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
বাংলাদেশ ও সৌদি আরবের প্রতিনিধিদের মধ্যে বৈঠক চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সৌদি আরবের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে বৈঠক শেষে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, বৈঠকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে দৃঢ়ভাবে লড়াই করার বিষয়ে ভারতের দৃষ্টিভঙ্গি তুলে ধরা হয়েছে।

বৃহস্পতিবার (৮ মে) বিবিসির প্রতিবেদনে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ্যান্ডেলে জয়শঙ্কর বৈঠক বিষয়ক তথ্য পোস্ট করেন। এর আগে আজ সকালে তাদের বৈঠক হয়।

এস জয়শঙ্কর লিখেছেন, আজ সকালে সৌদি আরবের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদেল আল জুবায়েরের সাথে ফলপ্রসূ বৈঠক হয়েছে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে দৃঢ়ভাবে লড়াই করার বিষয়ে ভারতের দৃষ্টিভঙ্গি তুলে ধরা হয়েছে।

এছাড়া ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাঘচিও ভারতে এসেছেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন যে আরাঘচি ভারত-ইরান যৌথ কমিশনের বৈঠকে যোগদানের জন্য দিল্লিতে এসেছেন।

তিনি এই বৈঠককে ভারত-ইরান মৈত্রী চুক্তির ৭৫তম বার্ষিকীতে দ্বিপাক্ষিক সহযোগিতা পর্যালোচনা এবং সম্পর্ক উন্নয়নের একটি সুযোগ হিসেবে বর্ণনা করেছেন। এসব সফর এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে যখন দিল্লি ও ইসলামাবাদের মধ্যে উত্তেজনা তুঙ্গে।

বুধবার ভারত পাকিস্তান এবং পাকিস্তান-শাসিত কাশ্মীরে বিমান হামলা চালিয়েছে। ভারতের দাবি তারা ৯টি স্থানে হামলা চালিয়েছে। তবে পাকিস্তানের দাবি ভারত ছয়টি স্থানে হামলা চালিয়েছে এবং পাকিস্তান ভারতের পাঁচটি বিমান ভূপাতিত করেছে। বিমান ভূপাতিত করার দাবি নিয়ে ভারত কোনো মন্তব্য করেনি।

Tags: এস জয়শঙ্করভারত-পাকিস্তান যুদ্ধ
Previous Post

ভারতের পরের অধিনায়ক গিল?

Next Post

বৃষ্টিতে ম্যাচ পণ্ড, লঙ্কানদের বিপক্ষে সিরিজ জয় বাংলাদেশের

Next Post
বাংলাদেশ ও শ্রীলঙ্কার ক্রিকেটাররা ম্যাচের পর শুভেচ্ছা বিনিময় করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বৃষ্টিতে ম্যাচ পণ্ড, লঙ্কানদের বিপক্ষে সিরিজ জয় বাংলাদেশের

চ্যানেল আই অনলাইন: কানে চ্যাপলিন, সত্যজিৎ, ইনারিতুর ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

কানে চ্যাপলিন-সত্যজিৎ-ইনারিতুর ছবি, টারান্টিনোকে সম্মান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT