চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানে চ্যাপলিন-সত্যজিৎ-ইনারিতুর ছবি, টারান্টিনোকে সম্মান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:13 অপরাহ্ন 08, মে 2025
in বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন: কানে চ্যাপলিন, সত্যজিৎ, ইনারিতুর ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

২০২৫ কান ক্লাসিকস প্রোগ্রামটি সিনেমার ঐতিহ্যের এক বর্ণাঢ্য উদযাপন হিসেবে ধরা দিতে যাচ্ছে। যেখানে বিখ্যাত হলিউড নির্মাতা কুয়েন্টিন টারান্টিনোকে এ বছরের ‘গেস্ট অব অনার’ হিসেবে সম্মানিত করা হচ্ছে।

টারান্টিনো, যিনি ‘পাল্প ফিকশন’ ছবির জন্য অতীতে পাম দ’ওর জিতেছেন এবং কান চলচ্চিত্র উৎসবের এক পরিচিত মুখ। তিনি চলচ্চিত্র সমালোচক ও প্রামাণ্যচিত্র নির্মাতা এলভিস মিচেলের সঙ্গে একটি কথোপকথনে অংশ নেবেন। সেখানে তিনি আমেরিকান ঘরানার চলচ্চিত্র নির্মাণে শারম্যানের প্রভাব নিয়ে আলোচনা করবেন।

প্রোগ্রামটির উদ্বোধন হবে চার্লি চ্যাপলিনের ‘দ্য গোল্ড রাশ’ চলচ্চিত্রের শতবর্ষ উদযাপন উপলক্ষে একটি বিশেষ প্রদর্শনের মাধ্যমে। এরপর থাকবে বহু পুনঃসংরক্ষিত ক্লাসিক, রেট্রোস্পেকটিভ ও বার্ষিকীভিত্তিক প্রদর্শনী।

কান ক্লাসিকস-এর মূল আকর্ষণের মধ্যে রয়েছে বিখ্যাত মেক্সিকান নির্মাতা আলেহান্দ্রো গঞ্জালেস ইনিয়ারিতুর প্রথম সিনেমা ‘আমোরেস পেরোস’ (২০০০) এর ২৫ বছর পূর্তি উপলক্ষে বিশেষ প্রদর্শনী। যেখানে পরিচালক নিজেও উপস্থিত থাকবেন। ওয়ান ফ্লো ওভার দ্য কোকোস নেস্ট এর ৫০ বছর পূর্তিতে বিশেষ প্রদর্শনী, ১৯৭৫ সালে নির্মিত সিনেমাটির পরিচালক মিলোশ ফোরম্যান। এছাড়া স্লাউসন রেক ডকুমেন্টারির প্রদর্শনীতে উপস্থিত থাকবেন শিয়া ল্যাবাফ। যা দক্ষিণ লস অ্যাঞ্জেলেসে তার অভিনয় উদ্যোগ নিয়ে তৈরি। এছাড়া রয়েছে কেভিন স্মিথের ‘ডগমা: রেজারেকটেড’ এর ২৫তম বার্ষিকী উদযাপন।

এছাড়াও রয়েছে ৫টি প্রামাণ্য ও উল্লেখযোগ্য চলচ্চিত্র। এরবাইরে ‘রেস্টোরড ক্লাসিকস’ বিভাগে রয়েছে সত্যজিৎ রায়ের আলোচিত সিনেমা ‘অরণ্যের দিনরাত্রি’ (১৯৭০)। মিকিও নারুসের ফ্লোটিং ক্লাউডস (১৯৫৫, জাপান), হুগো দেল কারিলের মাস আলা ডেল অলভিডো (১৯৫৫, আর্জেন্টিনা), কনরাড উলফের স্টার্স (১৯৫৯, পূর্ব জার্মানি/বুলগেরিয়া) এবং কামেরান হোসনির সায়েদ ইফেন্দি (১৯৫৫, ইরাক)।

Tags: ইনারিতুচ্যাপলিনটারান্টিনোলিড বিনোদনসত্যজিৎ রায়সিনেমাহলিউড
Previous Post

বৃষ্টিতে ম্যাচ পণ্ড, লঙ্কানদের বিপক্ষে সিরিজ জয় বাংলাদেশের

Next Post

‘বাবাকে খুন করেছি, আমাকে ধরে নিয়ে যান’ ৯৯৯ নম্বরে ফোন করে বললেন তরুণী

Next Post
বাংলাদেশ পুলিশ সদস্যরা তদন্তে ব্যস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

‘বাবাকে খুন করেছি, আমাকে ধরে নিয়ে যান’ ৯৯৯ নম্বরে ফোন করে বললেন তরুণী

বিস্ফোরণের ধোঁয়া ও ক্ষতি দেখাচ্ছে শহরের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানের গুলিতে ১৬ ভারতীয় নাগরিক নিহত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT