চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের পরের অধিনায়ক গিল?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:12 অপরাহ্ন 08, মে 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
ভারতের ক্রিকেটার গিল, ক্যাপ ও ব্যাগ নিয়ে আসছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

টেস্টকে বিদায় বলে দিয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। বুধবার অভিজ্ঞ ব্যাটার টেস্ট ছাড়ার ঘোষণা দেয়ার পর এখন খোঁজ নতুন অধিনায়কের। জাসপ্রীত বুমরাহ সহ-অধিনায়ক এবং রোহিতের অবর্তমানে অধিনায়কের দায়িত্ব পালন করলেও দীর্ঘমেয়াদের পরিকল্পনায় দলনেতা হিসেবে নেই তারকা পেসারের নাম। অধিনায়কের দৌড়ে এগিয়ে আছেন শুভমন গিল।

ক্রিকইনফো বলছে, গিলের ভারতের টেস্ট দলের অধিনায়ক হওয়ার সম্ভাবনা বেশি। মূলত সব সংস্করণে ভারতের পেস আক্রমণের মূল ভরসা হওয়ার কারণে বুমরাহর ওয়ার্ক লোড নিয়ে উদ্বেগ আছে। সবশেষ অস্ট্রেলিয়া সিরিজের শেষ টেস্টে চোট পান। পিঠের চোটের কারণে আইপিএলের শুরুর কয়েকটি ম্যাচ খেলতে পারেননি। তাতে বলা হচ্ছে বুমরাহ দলের সকল টেস্ট খেলবেন না। সেরাটা পেতে বেছে বেছে খেলাতে হবে তাকে। তাই নতুন অধিনায়কের খোঁজ, দৌড়ে এগিয়ে আছেন গিল।

আগামী জুনে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে ভারত। চলতি মাসের শেষদিকে ইংল্যান্ডের বিপক্ষে দল দেবে বিসিসিআই। ইংলিশদের বিপক্ষে সিরিজ দিয়ে নতুন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র শুরু হবে। দীর্ঘমেয়াদের পরিকল্পনা মাথায় রেখে অধিনায়ক নির্বাচন করতে চান নির্বাচকরা। বিবেচনায় এগিয়ে আছেন ২৫ বর্ষী গিল।

সিডনি টেস্টে ভারতের স্কোয়াডে যারা ছিলেন তাদের কেবল লোকেশ রাহুলের টেস্টে নেতৃত্ব দেয়ার অভিজ্ঞতা আছে। তিনটি টেস্টে নেতৃত্ব দিয়েছেন তিনি। রোহিতের আগে বিরাট কোহলি ছিলেন ভারতের দীর্ঘমেয়াদে অধিনায়ক। কোহলির ক্যারিয়ার পড়ন্তবেলায় বলে আলোচনায় নেই তিনি। আর রাহুলকে বাদ দিয়ে গিলের কথাই ভাবছে দলটি।

২০২০ সালের ডিসেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে মেলবোর্নে অভিষেক হয় শুভমন গিলের। এপর্যন্ত ৩২ টেস্ট খেলে ১,৮৯২ রান করেছেন। ৩৫.০৫ গড়ের সাথে পাঁচটি সেঞ্চুরি ও সাতটি ফিফটি পেয়েছেন। ভারতের জার্সিতে ওয়ানডে বা টেস্টে এখনও নেতৃত্ব দেয়া হয়নি গিলের। ২০২৪ সালে জিম্বাবুয়ে সফরে পাঁচটি টি-টুয়েন্টিতে নেতৃত্ব দিয়েছেন। সাদা বলের দুই সংস্করণের সহ-অধিনায়ক গিল এবার লাল বলের নেতৃত্ব পেতে পারেন।

গত কয়েকমাস ধরে আলোচনা, ভবিষ্যতের অধিনায়ক হিসেবে গড়ে তোলা হচ্ছে গিলকে। চলতি আইপিএলে গুজরাট টাইটান্সের অধিনায়ক হিসেবে তার পারফরম্যান্সও চিত্তাকর্ষক। চলতি আসরে টেবিলের শীর্ষে গুজরাট।

২০২৪ সালে হার্দিক পান্ডিয়া মুম্বাই ইন্ডিয়ান্সে যোগ দিলে গুজরাটের অধিনায়ক হন গিল। পান্ডিয়ার নেতৃত্বে ২০২২ সালে চ্যাম্পিয়ন হয়েছিল গুজরাট এবং ২০২৩ আসরে ফাইনালে খেলেছিল দলটি।

Tags: ইংল্যান্ডগিলভারতরোহিতলিড স্পোর্টস
Previous Post

পাকিস্তানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিষ্ক্রিয় করার দাবি ভারতের

Next Post

সৌদি আরবের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে বৈঠকের বিষয়ে যা জানালেন জয়শঙ্কর

Next Post
বাংলাদেশ ও সৌদি আরবের প্রতিনিধিদের মধ্যে বৈঠক চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সৌদি আরবের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে বৈঠকের বিষয়ে যা জানালেন জয়শঙ্কর

বাংলাদেশ ও শ্রীলঙ্কার ক্রিকেটাররা ম্যাচের পর শুভেচ্ছা বিনিময় করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বৃষ্টিতে ম্যাচ পণ্ড, লঙ্কানদের বিপক্ষে সিরিজ জয় বাংলাদেশের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT