চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কিশোরের ‘ফোন ভাঙার’ সেই ঘটনায় অভিষেক পেছাল রোনালদোর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:02 অপরাহ্ন 05, জানুয়ারি 2023
in ফুটবল, স্পোর্টস
A A
রোনালদো ফুটবল মাঠে দর্শকদের অভিবাদন জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সৌদি আরবের ক্লাব আল-নাসেরে নাম লিখিয়ে পরিচয় পর্বও সেরে ফেলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তবে এখনই অভিষেক হচ্ছে না পর্তুগিজ মহাতারকার। পাঁচবারের ব্যালন ডি’অর জয়ীকে মাঠে নামতে অপেক্ষা করতে হবে আরও দুই ম্যাচ। কেননা সিআর সেভেন রয়েছেন দুই ম্যাচের নিষেধাজ্ঞায়।

গত এপ্রিলে এভারটনের কাছে হেরেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। পরাজয়ের পর রাগ নিয়ন্ত্রণ করতে পারেননি তখন রেড ডেভিল জার্সিতে খেলা রোনালদো। ড্রেসিংরুমে ফেরার সময় ১৪ বছর বয়সী জ্যাকব হার্ডিং নামের এক খুদে ভক্তের ফোন আছড়ে ভেঙে দেন। বিষয়টি স্বাভাবিকভাবে নেননি জ্যাকবের মা। পুলিশে অভিযোগ জানান। অভিযোগের তদন্তে নেমেছিল মার্শেসাইড পুলিশ। রোনালদোকে ডেকে সতর্ক করে তারা।

গুডিসন পার্কে ঘটানো কৃতকর্মের জন্য পরে অবশ্য প্রকাশ্যে ক্ষমা চেয়েছিলেন রোনালদো। জ্যাকবকে আমন্ত্রণও জানিয়েছিলেন মাঠে। বিষয়টি সেখানেও শেষ হয়নি। আলাদা তদন্ত করে এফএ। শেষে শাস্তি পেতে হয় পর্তুগিজ কিংবদন্তিকে। দুই ম্যাচের নিষেধাজ্ঞার পাশাপাশি অর্থদণ্ডও দেয়া হয়।

রোনালদো ভেবেছিলেন ইতিমধ্যে শাস্তি কাটিয়ে ফেলেছেন। যেহেতু বিশ্বকাপের আগে ফুলহ্যামের বিপক্ষে শেষ ম্যাচটি খেলেছিল ম্যানচেস্টার। বিশ্বকাপের পর খেলেছে বার্নলির বিপক্ষে। কিন্তু ওল্ড ট্রাফোর্ডের সঙ্গে চুক্তি বাতিল হয়ে যাওয়ায় সেই দুই ম্যাচের দলে ছিলেন না পর্তুগিজ সুপারস্টার। নিষেধাজ্ঞা নিয়েই তাই নতুন ক্লাবে যাত্রা করতে হয়েছে।

খেলোয়াড়দের অবস্থান ও স্থানান্তরের বিষয়ে ফিফার রেগুলেশনের ১২.১ ধারা এমনই জানাচ্ছে। কোনো খেলোয়াড় যদি তার অ্যাসোসিয়েশন দ্বারা শাস্তিপ্রাপ্ত হন এবং ক্লাব পরিবর্তন করেন, তাহলে পূর্বের শাস্তি নতুন ক্লাবে বহাল থাকবে। অর্থাৎ, ম্যানচেস্টার ছাড়ার পরও শাস্তি থেকে রেহাই মেলেনি সিআর সেভেনের। আল-নাসেরের হয়ে বৃহস্পতিবার তাই অভিষেকও হচ্ছে না তার।

Tags: আল-নাসেরইউনাইটেডএভারটনপ্রিমিয়ার লিগরোনালদোলিড স্পোর্টস
Previous Post

সেন্সর বোর্ডে ‘ব্ল্যাক ওয়ার’ এর গল্প-নির্মাণের প্রশংসা

Next Post

একসাথে জন্ম নেয়া ৩ শিশুর পাশে উপজেলা চেয়ারম্যান

Next Post
তিনটি শিশু একসাথে জন্ম নেওয়া, পাশে উপজেলা চেয়ারম্যান।. Channel i News - চ্যানেল আই নিউজ

একসাথে জন্ম নেয়া ৩ শিশুর পাশে উপজেলা চেয়ারম্যান

অ্যামাজনের লোগো আকাশের নিচে দেখা যাচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

১৮ হাজারের বেশি কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনায় অ্যামাজন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT