চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৮ হাজারের বেশি কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনায় অ্যামাজন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:18 অপরাহ্ন 05, জানুয়ারি 2023
in - সেমি লিড, অর্থনীতি, আন্তর্জাতিক
A A
অ্যামাজনের লোগো আকাশের নিচে দেখা যাচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বব্যাপী চলমান অর্থনৈতিক মন্দার কারণে ১৮ হাজারের বেশি কর্মী ছাঁটাই করার পরিকল্পনা করছে অ্যামাজন।

প্রতিষ্ঠানের সিইও অ্যান্ডি জ্যাসি কর্মীদের যে বার্তা দিয়েছেন, সে অনুসারে প্রতিষ্ঠানটির মানবসম্পদ এবং স্টোরসহ বেশ কয়েকটি বিভাগে এর প্রভাব পড়বে বলে ধারণা করা হচ্ছে।

অ্যামাজন সিইও বলেন, ‘দীর্ঘ সময় ধরে টিকে থাকা কোম্পানিগুলো বিভিন্ন নেতিবাচক পরিস্থিতির মধ্যে দিয়ে যায়। তারা প্রতিবছর লোকবল বৃদ্ধি বা ধরে রাখার মতো অবস্থায় থাকে না।’

অ্যান্ডি জ্যাসি গত নভেম্বরে জানিয়েছিলেন, কর্মী ছাঁটাই প্রক্রিয়া ২০২৩ সালের শুরুর দিক থেকে অব্যাহত থাকবে।

করোনা মহামারী গ্রাহকদের অভ্যাসকে ই-কমার্সের দিকে ঝুঁকিয়ে দেয়ার কারণে অ্যামাজন এবং অন্যান্য প্রযুক্তি সংস্থাগুলো গত কয়েক বছরে উল্লেখযোগ্যভাবে তাদের নিয়োগ বৃদ্ধি করেছিল। বর্তমানে গ্রাহকদের প্রাক-মহামারীর অভ্যাস এ ফিরে আসা এবং বিশ্ব অর্থনীতির  মন্দা অবস্থা তাদের এই সিদ্ধান্তের কারণ হিসাবে ধারণা করা হচ্ছে।

অ্যান্ডি জ্যাসি আরও জানান, প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের বৈঠক এ তারা অ্যামাজনকে গ্রাহকদের কাছে দীর্ঘ মেয়াদী প্রতিষ্ঠান হিসেবে তুলে ধরার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন।

 

Tags: অ্যামাজনকর্মী ছাটাই
Previous Post

একসাথে জন্ম নেয়া ৩ শিশুর পাশে উপজেলা চেয়ারম্যান

Next Post

বিদেশি ১৫ চ্যানেলে দেখা যাবে বিপিএল

Next Post
Press conference for BPL 2023 with officials and media present. Channel i News - চ্যানেল আই নিউজ

বিদেশি ১৫ চ্যানেলে দেখা যাবে বিপিএল

রেল স্টেশনে নিরাপত্তাকর্মীর তৎপরতায় যাত্রীর জীবন রক্ষা. Channel i News - চ্যানেল আই নিউজ

রেল নিরাপত্তাকর্মীর তৎপরতায় বাঁচলো যাত্রীর প্রাণ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT