চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেন্সর বোর্ডে ‘ব্ল্যাক ওয়ার’ এর গল্প-নির্মাণের প্রশংসা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:42 অপরাহ্ন 05, জানুয়ারি 2023
in বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন সংবাদে ব্ল্যাক ওয়ারের গল্পের নির্মাণের প্রশংসা. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রেক্ষাগৃহে মুক্তির অনুমিত পেল বহুল প্রতীক্ষিত পুলিশ অ্যাকশন সিনেমা ‘মিশন এক্সট্রিম ২: ব্ল্যাক ওয়ার’। ফলে আগামী ১৩ জানুয়ারি এটি মুক্তিতে আর কোনো বাধা নেই।

গত রবিবার (১ জানুয়ারি) ছবিটি চলচ্চিত্র সেন্সর বোর্ডে প্রদর্শিত হয়, মঙ্গলবার (৪ জানুয়ারি) বিনা কর্তনে ছাড়পত্র প্রদান করা হয়। একইসঙ্গে সেন্সরবোর্ডে সদস্যরা ছবিটির গল্প ও নির্মাণের প্রশংসা করেন। সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছেন ‘ব্ল্যাক ওয়ার’ সংশ্লিষ্টরা।

এ প্রসঙ্গে সিনেমাটির কাহিনিকার, পরিচালক ও প্রযোজক সানী সানোয়ার বলেন, ‘সেন্সর ছাড়পত্র হচ্ছে টেস্ট পরীক্ষার মত, আর মুক্তির পর চূড়ান্ত পরীক্ষা। আমরা খুশি যে চূড়ান্ত পর্বে পরীক্ষা দেয়ার যোগ্যতা অর্জন করেছি। এখন দেখা যাক দর্শকবৃন্দের কাছ থেকে সেই পরীক্ষার রেজাল্টে কী আসে। তবে, আমি আশাবাদী, সীমিত বাজেট আর আমাদের সর্বোচ্চ প্রচেষ্টায় বানানো দেশীয় চলচ্চিত্র হিসেবে বিবেচনা করে দেখলে ভালো লাগবে।’

পুলিশ অ্যাকশন থ্রিলারটিতে আরিফিন শুভর বিপরীতে অভিনয় করেছেন জান্নাতুল ফেরদৌস ঐশী।

কপ ক্রিয়েশন প্রযোজিত ‘মিশন এক্সট্রিম’র দুইটি পর্বই সানী সানোয়ারের সঙ্গে যৌথভাবে পরিচালনা করেছেন ফয়সাল আহমেদ।

কপ ক্রিয়েশন প্রযোজিত ‘মিশন এক্সট্রিম’র দুইটি পর্বই সানী সানোয়ারের সঙ্গে যৌথভাবে পরিচালনা করেছেন ফয়সাল আহমেদ।

কুল নিবেদিত, মাইম মাল্টিমিডিয়া সহ-প্রযোজিত এবং ঢাকা ডিটেকটিভ ক্লাবের সহযোগিতায় নির্মিত ‘ব্ল্যাক ওয়ার’-এ অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তাসকিন রহমান, সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্ত, মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, মনোজ প্রামাণিক, শতাব্দী ওয়াদুদ, শহীদুজ্জামান সেলিম, হাসান ইমাম, লায়লা ইমাম, ইরেশ যাকের, মাজনুন মিজান, সুদীপ বিশ্বাস, সৈয়দ আরেফ, খালিদুর রহমান রুমী, ইমরান সওদাগর, খশরু পারভেজ প্রমুখ। চিত্রনায়িকা ববি হকের একটি বিশেষ উপস্থিতি পাওয়া যাবে একটি গানে।

এর আগে ২০২১ সালের ৩ ডিসেম্বর মুক্তি পায় ‘মিশন এক্সট্রিম’র প্রথম পর্ব। বাংলাদেশ ছাড়াও বিশ্বের ১১টি দেশে একযোগে সিনেমাটি মুক্তি দেওয়া হয়।

Tags: আরিফিন শুভইমরানইরেশ যাকেরখালিদুর রহমান রুমীতাসকিন রহমানফজলুর রহমান বাবুমনোজ প্রামাণিকমাজনুন মিজানমিশা সওদাগরলায়লা ইমামলিড বিনোদনশতাব্দী ওয়াদুদশহীদুজ্জামান সেলিমসাদিয়া নাবিলাসুদীপ বিশ্বাসসুমিত সেনগুপ্তসেন্সরসৈয়দ আরেফহাসান ইমাম
Previous Post

‘পাঠান’র পোস্টার ছিড়ে সিনেমা হল ভাংচুর!

Next Post

কিশোরের ‘ফোন ভাঙার’ সেই ঘটনায় অভিষেক পেছাল রোনালদোর

Next Post
রোনালদো ফুটবল মাঠে দর্শকদের অভিবাদন জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কিশোরের ‘ফোন ভাঙার’ সেই ঘটনায় অভিষেক পেছাল রোনালদোর

তিনটি শিশু একসাথে জন্ম নেওয়া, পাশে উপজেলা চেয়ারম্যান।. Channel i News - চ্যানেল আই নিউজ

একসাথে জন্ম নেয়া ৩ শিশুর পাশে উপজেলা চেয়ারম্যান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT