চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কিংবদন্তী রবার্ট ডি নিরোকে আজীবন সম্মাননা জানাবে কান

কানের ৭৮তম আসরের উদ্বোধনী দিনে বিশ্ব চলচ্চিত্রের এই কিংবদন্তীকে আজীবন সম্মাননা প্রদান করা হবে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:38 অপরাহ্ন 08, এপ্রিল 2025
in বিনোদন
A A
প্রখ্যাত অভিনেতা রবার্ট ডি নিরোকে আজীবন সম্মাননা প্রদান অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

কিংবদন্তী অভিনেতা রবার্ট ডি নিরোকে আজীবন সম্মাননা জানানোর সিদ্ধান্ত নিয়েছে কান চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষ। আসন্ন ৭৮তম কান চলচ্চিত্র উৎসবে গুণী এই অভিনেতাকে আজীবন সম্মাননা হিসেবে প্রদান করা হবে সম্মানসূচক পাল দ’র। এই বিশেষ শ্রদ্ধা জানানো হবে উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে, যা অনুষ্ঠিত হবে ১৩ মে।

এর পরদিন, ১৪ মে, ডি নিরো ডেবুসি থিয়েটারের মঞ্চে একটি মাস্টারক্লাসে অংশ নেবেন।

এই সম্মাননা প্রসঙ্গে ডি নিরো বলেন, “কান চলচ্চিত্র উৎসবের প্রতি আমার গভীর অনুভব রয়েছে… বিশেষ করে এখন, যখন বিশ্বে এত কিছু আমাদেরকে বিভক্ত করছে, তখন কান আমাদের একত্রিত করে—গল্পকার, চলচ্চিত্র নির্মাতা, ভক্ত ও বন্ধুদের। এটা যেন ঘরে ফেরার মতো।”

এই কিংবদন্তী অভিনেতার সঙ্গে কান উৎসবের সম্পর্ক দীর্ঘদিনের। তিনি সর্বশেষ মার্টিন স্করসেজির ‘কিলারস অব দ্য ফ্লাউয়ার মুন’ ছবির জন্য কানের লাল গালিচায় পা রেখেছিলেন। ১৪ বছর আগে তিনি কানের মূল প্রতিযোগিতা বিভাগের জুরি বোর্ডের সভাপতির দায়িত্বও পালন করেন।

ডি নিরো এই সম্মাননায় মেরিল স্ট্রিপ ও জোডি ফস্টারের মতো পূর্বসূরি সম্মানপ্রাপ্তদের কাতারে যুক্ত হন।

এর আগেই ঘোষণা করা হয়েছে, ফরাসি অভিনেত্রী জুলিয়েত বিনোশ এবারের উৎসবে জুরি সভাপতির দায়িত্বে থাকবেন। যিনি গ্রেটা গারউইগের উত্তরসূরি হিসেবে এই দায়িত্বে আসছেন। এটি কানের ইতিহাসে দ্বিতীয়বারের মতো টানা দুই বছর নারী জুরি প্রধান হওয়ার ঘটনা!

ভ্যারাইটি-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে কানের প্রধান থিয়েরি ফ্রেমো জানান, অফিশিয়াল সিলেকশনের জন্য এখনো তারা ৫০টি চলচ্চিত্র দেখার বাকি রেখেছেন। এই তালিকার একটি অংশ প্রকাশিত হবে আগামী বৃহস্পতিবার (১০ এপ্রিল) প্যারিসে।

এবারের উৎসবে জিম জারমুশ, স্পাইক লি, রিচার্ড লিংকলেটার, কেলি রাইকার্ড, অ্যারি অ্যাস্টার, ক্রিস্টেন স্টুয়ার্ট ও ওয়েস অ্যান্ডারসনের মতো একঝাঁক আমেরিকান চলচ্চিত্র নির্মাতার উপস্থিতি প্রত্যাশা করছেন উৎসব কর্তৃপক্ষ। –ভ্যারাইটি

Tags: কান চলচ্চিত্র উৎসবক্রিস্টেন স্টুয়ার্টজিম জারমুশমাস্টারক্লাসরবার্ট ডি নিরোলিড বিনোদনসিনেমাস্পাইক লি
Previous Post

আশুলিয়ায় লাশ পোড়ানো: তিন পুলিশ কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

Next Post

‘প্যান ইন্ডিয়ান’ নয়, অ্যাটলি-আল্লুর টার্গেট এবার পুরো বিশ্ব!

Next Post
দুটি যুবক রোবট ও ভিএফএক্স শিল্পের সামনে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘প্যান ইন্ডিয়ান’ নয়, অ্যাটলি-আল্লুর টার্গেট এবার পুরো বিশ্ব!

বাংলাদেশ পুলিশ সদস্যরা ট্রাইব্যুনাল ভবনের সামনে অবস্থান করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগের সাবেক এমপিকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT