চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আওয়ামী লীগের সাবেক এমপিকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:06 অপরাহ্ন 08, এপ্রিল 2025
in - সেমি লিড, আদালত
A A
বাংলাদেশ পুলিশ সদস্যরা ট্রাইব্যুনাল ভবনের সামনে অবস্থান করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

জুলাই- আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে চট্টগ্রামে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাবেক এমপি এবিএম ফজলে করিম চৌধুরীকে ১৬ এপ্রিল জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

প্রসিকিউশনের আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার বিচারপতি মো. গোলাম মূর্তজা মজুমদারের নের্তৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই আদেশ দেন। ট্রাইব্যুনালে আজ শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ও প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন। এ সময় প্রসিকিউট বি এম সুলতান মাহমুদসহ অন্য প্রসিকিউটররা উপস্থিত ছিলেন।

গত ২৫ মার্চ মানবতাবিরোধী অপরাধের এই মামলায় সাবেক মেয়র আজম নাসির উদ্দিনসহ ১৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই মামলার দুই আসামি ফজলে করিম চৌধুরী ও যুবলীগ নেতা মোহাম্মদ ফিরোজকে আজ সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়। একপর্যায়ে শুনানি শুরু হলে চিফ প্রসিকিউটর আসামী ফিরোজকে এই মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আবেদন করলে ট্রাইব্যুনাল সে আবেদন মঞ্জুর করেন। এছাড়া চট্টগ্রামে মানবতাবিরোধী অপরাধের মামলায় ফজলে করিমের সম্পৃক্ততা পাওয়ায় গিয়েছে উল্লেখ করে চিফ প্রসিকিউটর তাকে একদিনের জিজ্ঞাসাবাদের অনুমতি চাইলে ট্রাইব্যুনাল তা মঞ্জুর করেন।

অন্যদিকে, ফজলে করিমের জামিন চেয়ে তার আইনজীবী ব্যারিস্টার আব্দুল কাইয়ুম লিটন আবেদন করলে আগামী ২০ এপ্রিল সে জামিন আবেদন শুনানির জন্য দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।

Tags: আওয়ামী লীগআন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালফজলে করিম
Previous Post

‘প্যান ইন্ডিয়ান’ নয়, অ্যাটলি-আল্লুর টার্গেট এবার পুরো বিশ্ব!

Next Post

অর্থপাচার ও সন্ত্রাসী কাজে অর্থায়ন প্রতিরোধে বাংলাদেশ ব্যাংকের পদক্ষেপ

Next Post

অর্থপাচার ও সন্ত্রাসী কাজে অর্থায়ন প্রতিরোধে বাংলাদেশ ব্যাংকের পদক্ষেপ

বাংলাদেশের রাজনৈতিক নেতা বক্তৃতা দিচ্ছেন, পাশে দুই সহকর্মী।. Channel i News - চ্যানেল আই নিউজ

'ইসরায়েলকে সহায়তা করেছে আওয়ামী লীগ সরকার'

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT