চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘প্যান ইন্ডিয়ান’ নয়, অ্যাটলি-আল্লুর টার্গেট এবার পুরো বিশ্ব!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:06 অপরাহ্ন 08, এপ্রিল 2025
in বিনোদন
A A
দুটি যুবক রোবট ও ভিএফএক্স শিল্পের সামনে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘পুষ্পা ২’-এর বিপুল সাফল্যের পর নতুন প্রজেক্টে নাম লিখিয়েছেন ভারতীয় সিনেমার অন্যতম সুপারস্টার আল্লু অর্জুন। আর সেই সিনেমাটি পরিচালনার দায়িত্বে আছেন ‘জওয়ান’ খ্যাত প্যান ইন্ডিয়ান নির্মাতা অ্যাটলি কুমার!

প্রযোজনা সংস্থা সান পিকচার্সের সঙ্গে বিশাল বাজেটের নতুন এই প্রজেক্টটি হতে যাচ্ছে ভিএফএক্স-নির্ভর! সান গ্রুপের কালানিধি মারানের ব্যানারে নির্মিত এই নামহীন প্রজেক্টটির শুটিং শুরু হচ্ছে এই এপ্রিলেই—আল্লু অর্জুনের জন্মদিনে (মঙ্গলবার) আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা আসে।

আল্লু অর্জুন ও অ্যাটলি সম্প্রতি লস অ্যাঞ্জেলসে বিশেষ ভিজ্যুয়াল ইফেক্টস কোম্পানিগুলোর সঙ্গে মিটিং করেছেন। যেখানে তারা সিনেমার ভিজ্যুয়াল স্টাইল ও অ্যাম্বিশন নিয়ে কাজ করেছেন। যদিও এখনো ছবির নাম বা কাস্টিং প্রকাশ করেননি। তবে এটি একটি মৌলিক গল্প নিয়ে তৈরি উচ্চমানের প্রোডাকশন—যার লক্ষ্য শুধু ভারত নয়, সারা বিশ্বের দর্শকদের বড় পর্দায় চমকে দেওয়া!

পরিচালক অ্যাটলি এক বিবৃতিতে বলেন, “এটাই সেই সিনেমা, যেটা আমি সবসময় করতে চেয়েছি। বহু বছরের পরিশ্রমের পর স্ক্রিপ্টটি এমন এক পর্যায়ে এসেছে, যা নিয়ে আমি আত্মবিশ্বাসী। আল্লু অর্জুন স্যারকে নিয়ে, কালানিধি মারান স্যারের নেতৃত্বে এটা বাস্তবে রূপ নিতে যাচ্ছে—এটি আমার কাছে এক স্বপ্নপূরণের মুহূর্ত। সিনেমাটি মূলত ‘ম্যাস’ এবং ‘ম্যাজিক’-এর মিশেল।”

‘পুষ্পা ২’-এর মাধ্যমে আল্লু অর্জুন নিজেকে প্যান-ইন্ডিয়া তারকা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। ছবিটি ভারতের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র। সাহসী চরিত্র, স্টার পাওয়ার ও অভিনয়ের মিশেলে তিনি বাণিজ্যিক সিনেমার ধরনকে একাধিকবার বদলে দিয়েছেন।

অন্যদিকে অ্যাটলি থেরি, মার্সাল, বিগিল এবং শাহরুখ খান অভিনীত ‘জওয়ান’-এর মতো ব্লকবাস্টার পরিচালনার মাধ্যমে নিজের অবস্থান পাকাপোক্ত করেছেন। ‘জওয়ান’ ১৩৫ মিলিয়ন ডলারের বেশি আয় করে ভারতের ষষ্ঠ সর্বোচ্চ আয়কারী সিনেমা হয়ে ওঠে। অ্যাটলি তার ইমোশন-নির্ভর গল্প বলার ধরন ও বিশাল স্কেলে নির্মিত সিনেমার জন্য খ্যাত, যা এবার প্যান-ইন্ডিয়া দর্শকদের লক্ষ্য ছাড়িয়ে আরও বিস্তৃত হতে যাচ্ছে। –ভ্যারাইটি

Tags: অ্যাটলিআল্লু অর্জুনজওয়ানথেরিপুষ্পাপ্যান ইন্ডিয়ানসিনেমা
Previous Post

কিংবদন্তী রবার্ট ডি নিরোকে আজীবন সম্মাননা জানাবে কান

Next Post

আওয়ামী লীগের সাবেক এমপিকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল

Next Post
বাংলাদেশ পুলিশ সদস্যরা ট্রাইব্যুনাল ভবনের সামনে অবস্থান করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগের সাবেক এমপিকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল

অর্থপাচার ও সন্ত্রাসী কাজে অর্থায়ন প্রতিরোধে বাংলাদেশ ব্যাংকের পদক্ষেপ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT