চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ ৩ দাবিতে রাজধানীর বিভিন্ন স্থানে সড়ক অবরোধ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:39 অপরাহ্ন 14, জুলাই 2026
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
রাজধানীর বিভিন্ন স্থানে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ. Channel i News - চ্যানেল আই নিউজ

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগসহ তিন দফা দাবিতে রাজধানীর সায়েন্সল্যাব মোড় ও উত্তরার বিএনএস সেন্টারের সামনে সড়ক অবরোধ করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা। এতে রাজধানীর দুই গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) সকাল সাড়ে ১১টা থেকে শিক্ষার্থীরা এ কর্মসূচি শুরু করেন।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো, বৈরী আবহাওয়া পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত রাখা, ১৩ জুলাই প্রতিকূল আবহাওয়ার কারণে যারা পরীক্ষায় অংশ নিতে পারেননি তাদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা করা এবং ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ।

সকাল ১১টার পর থেকেই শিক্ষার্থীরা সায়েন্সল্যাব এলাকায় জড়ো হতে থাকেন। পরে বেলা সাড়ে ১১টার দিকে তারা সড়কে নেমে অবরোধ শুরু করেন। একই সময়ে উত্তরার বিএনএস সেন্টারের সামনেও শিক্ষার্থীরা সড়ক অবরোধ করলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।

সায়েন্সল্যাব এলাকায় ঢাকা কলেজ, সিটি কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, আব্দুর রউফ কলেজ, নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা ইম্পেরিয়াল কলেজ এবং ক্যামব্রিয়ান কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিক্ষোভে অংশ নেন। তারা ‘দফা এক, দাবি এক, মিলনের পদত্যাগ’, ‘আমাদের ন্যায্য দাবি মানতে হবে’ এবং ‘অ্যাকশন, অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’সহ বিভিন্ন স্লোগান দেন।

অবরোধের কারণে ধানমন্ডি-নিউমার্কেট সড়ক, নিউ এলিফ্যান্ট রোড এবং মিরপুর রোডের বিভিন্ন অংশে যান চলাচল বন্ধ হয়ে যায়। বাস, ব্যক্তিগত গাড়ি, সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের দীর্ঘ সারি দেখা যায়। অনেক যাত্রীকে যানবাহন থেকে নেমে হেঁটে গন্তব্যে যেতে হয়। তবে সিটি কলেজ থেকে মিরপুর রোড এবং ল্যাবএইড হাসপাতালের ইউ-টার্ন হয়ে শাহবাগমুখী লেনে সীমিত আকারে যান চলাচল স্বাভাবিক ছিল।

আন্দোলনরত শিক্ষার্থীরা অভিযোগ করেন, বন্যা, জলাবদ্ধতা ও বৈরী আবহাওয়ার মধ্যেও এইচএসসি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তে হাজারো পরীক্ষার্থী ভোগান্তির শিকার হয়েছেন। অনেকেই সময়মতো পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে পারেননি, আবার অনেককে হাঁটুসমান পানি ও বৃষ্টির মধ্যে কেন্দ্রে যেতে হয়েছে।

দুপুর ১২টার দিকে পুলিশের এক অতিরিক্ত উপকমিশনার আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। তিনি পাঁচজন প্রতিনিধি নিয়ে পরীক্ষা-সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনার প্রস্তাব দিলেও শিক্ষার্থীরা তা প্রত্যাখ্যান করেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।

বিক্ষোভ চলাকালে ঢাকা কলেজ ও সিটি কলেজের কয়েকজন শিক্ষক শিক্ষার্থীদের সড়ক ছেড়ে ক্যাম্পাসে ফিরে যাওয়ার আহ্বান জানান। এ সময় কিছু শিক্ষার্থীর সঙ্গে শিক্ষকদের বাকবিতণ্ডা হলেও পরে পরিস্থিতি শান্ত হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে সায়েন্সল্যাব ও উত্তরা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে। অন্যদিকে, শিক্ষার্থীরা পৌনে ১২টার দিকে উত্তরার বিএনএস সেন্টারের সামনে বিক্ষোভ শুরু করেছেন। এতে আব্দুল্লাহপুর পর্যন্ত সড়কে যানজট সৃষ্টি হয়েছে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল দীর্ঘ সময় ব্যাহত থাকে।

Tags: শিক্ষামন্ত্রীসড়ক অবরোধ
Previous Post

ভারতে ব্লকবাস্টার, জাপানে মুখ থুবড়ে পড়ল ‘ধুরন্ধর’

Next Post

জশ গ্রিসেটির মর্মান্তিক মৃত্যু, তার বন্ধু বললেন ‘আত্মহত্যা’

Next Post
জশ গ্রিসেটির হাস্যোজ্জ্বল ছবি, তার বন্ধু বললেন আত্মহত্যা. Channel i News - চ্যানেল আই নিউজ

জশ গ্রিসেটির মর্মান্তিক মৃত্যু, তার বন্ধু বললেন ‘আত্মহত্যা’

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফুটবল ম্যাচে খেলোয়াড়ের অভিব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

একজনের সিদ্ধান্তেই বালোগানের লাল কার্ড নিষেধাজ্ঞা প্রত্যাহার হয়েছিল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT