চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জশ গ্রিসেটির মর্মান্তিক মৃত্যু, তার বন্ধু বললেন ‘আত্মহত্যা’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:46 অপরাহ্ন 14, জুলাই 2026
in বিনোদন
A A
জশ গ্রিসেটির হাস্যোজ্জ্বল ছবি, তার বন্ধু বললেন আত্মহত্যা. Channel i News - চ্যানেল আই নিউজ

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

অ্যামাজন প্রাইমের জনপ্রিয় সিরিজ ‘দ্য মার্ভেলাস মিসেস মেইজেল’ খ্যাত অভিনেতা জশ গ্রিসেটি আর নেই। মার্কিন গণমাধ্যম পিপল জানিয়েছে, তিনি আত্মহত্যা করেছেন।

দীর্ঘদিনের বন্ধু ও সহ-অভিনেতা রব ম্যাকক্লিউর সামাজিক মাধ্যমে এক আবেগঘন পোস্টের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

রবিবার ইনস্টাগ্রামে দেওয়া পোস্টে ম্যাকক্লিউর লেখেন, ভাঙা হৃদয়ে জানাচ্ছি, অসাধারণ প্রতিভাবান জশ গ্রিসেটি শুক্রবার নিজের জীবন নিজেই শেষ করেছেন। এখনো বিষয়টি বুঝে ওঠার মতো অবস্থায় নেই। এই কঠিন সময়ে তার স্ত্রী ও পরিবারের প্রতি আমার সমবেদনা রইল।

তিনি আরও জানান, শুধু মঞ্চেই নয়, ব্যক্তিগত জীবনেও তাদের ছিল ঘনিষ্ঠ বন্ধুত্ব। এমনকি গ্রিসেটির বিয়েতে ‘বেস্ট ম্যান’-এর দায়িত্বও পালন করেছিলেন তিনি।

পোস্টে ম্যাকক্লিউর বলেন, আমার স্ত্রী ও আমি গভীরভাবে শোকাহত। জশকে ছাড়া আমাদের সমাজ আর আগের মতো থাকবে না। আমরা তোমাকে ভালোবাসি, জশ। এটি এক অপূরণীয় ক্ষতি। পরে এক স্মরণসভায় বিস্তারিত জানানো হবে বলেও উল্লেখ করেন তিনি।

বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, মৃত্যুর কিছুদিন আগে ব্যক্তিগত কারণ দেখিয়ে ইতালির ট্রেন্টিনো মিউজিক ফেস্টিভ্যালে মঞ্চস্থব্য ‘লিগ্যালি ব্লন্ড: দ্য মিউজিক্যাল’-এর নির্দেশনার দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছিলেন গ্রিসেটি। পরে একটি বার্তায় তিনি অভিনয়শিল্পী ও সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছিলেন।

জশ গ্রিসেটির মৃত্যুতে সহকর্মীরা তাকে স্মরণ করছেন একজন অসাধারণ শিল্পী, শিক্ষক ও উদার মানুষ হিসেবে। রব ম্যাকক্লুর আরও বলেন, ‘সামথিং রটেন!’ নাটকে দীর্ঘদিন একসঙ্গে কাজ করার স্মৃতি, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের অনুপ্রাণিত করার অসাধারণ ক্ষমতা এবং নিজের বিয়েতে গ্রিসেটিকে ‘বেস্ট ম্যান’ হিসেবে পাশে পাওয়ার কথা তিনি কখনও ভুলবেন না।

ক্যারিয়ারে জশ গ্রিসেটি ব্রডওয়ের জনপ্রিয় মিউজিক্যাল ‘সামথিং রটেন!’-এ নাইজেল বটম চরিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসা পান। এছাড়া ‘ইট শুডা বিন ইউ’-তে অভিনয়ের জন্য তিনি ক্লারেন্স ডারওয়েন্ট অ্যাওয়ার্ড অর্জন করেন।

টেলিভিশনেও ছিল তার সরব উপস্থিতি। জনপ্রিয় সিরিজ ‘দ্য মার্ভেলাস মিসেস মেইজেল’-এ রালফ এমারসন চরিত্রে অভিনয়ের পাশাপাশি ‘দ্য নাইটস অব প্রসপারিটি’ সিরিজেও দেখা গেছে তাকে।

অভিনয়ের বাইরে তরুণ শিল্পীদের প্রশিক্ষণ দেওয়ার কাজেও ছিলেন নিবেদিত। বিশ্ববিদ্যালয়ের মিউজিক্যাল থিয়েটার বিভাগে শিক্ষকতা করে অসংখ্য শিক্ষার্থীকে অনুপ্রাণিত করেছেন তিনি। ইন্ডিয়া.কম

Tags: জনপ্রিয় হলিউড অভিনেতালিড বিনোদন
Previous Post

শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ ৩ দাবিতে রাজধানীর বিভিন্ন স্থানে সড়ক অবরোধ

Next Post

একজনের সিদ্ধান্তেই বালোগানের লাল কার্ড নিষেধাজ্ঞা প্রত্যাহার হয়েছিল

Next Post
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফুটবল ম্যাচে খেলোয়াড়ের অভিব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

একজনের সিদ্ধান্তেই বালোগানের লাল কার্ড নিষেধাজ্ঞা প্রত্যাহার হয়েছিল

বাংলাদেশের সমর্থকরা খেলা উপভোগ করছেন, উল্লাসে মেতে উঠেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কী কারণে রাতারাতি একটি মিমের বিষয় হলেন ভিক্টোরিয়া বেকহ্যাম

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT