চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে ব্লকবাস্টার, জাপানে মুখ থুবড়ে পড়ল ‘ধুরন্ধর’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:24 অপরাহ্ন 14, জুলাই 2026
in বিনোদন
A A
অ্যাকশন সিনেমার দৃশ্য যেখানে একজন পুরুষ দৌড়াচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

জাপানে গিয়ে যেন পুরোপুরি ছন্দ হারালো ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে বক্স অফিস কাঁপানো রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর’। বিশাল প্রত্যাশা নিয়ে মুক্তি পেলেও দেশটির প্রেক্ষাগৃহে ছবিটির যাত্রা শুরু হয়েছে হতাশাজনকভাবে।

১০ জুলাই জাপানের প্রায় ৮০টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় ছবিটি। তবে মুক্তির প্রথম সপ্তাহান্তে দেশটির সর্বোচ্চ আয় করা শীর্ষ ২৫টি সিনেমার তালিকায়ও জায়গা করে নিতে পারেনি ‘ধুরন্ধর’। ফলে ছবিটির বক্স অফিস পারফরম্যান্স নিয়ে হতাশা প্রকাশ করেছেন বিশ্লেষকেরা।

ট্রেড রিপোর্ট অনুযায়ী, মুক্তির প্রথম দিনে ৫৭টি লোকেশনে দুপুর ২টা পর্যন্ত ছবিটির টিকিট কেটেছেন মাত্র ৪৪৯ জন দর্শক। সন্ধ্যা ও রাতের শোগুলোতে দর্শক বাড়বে বলে আশা করা হলেও দিন শেষে প্রায় ৮০টি লোকেশনে মোট দর্শকসংখ্যা দাঁড়ায় মাত্র ৯০০।

বড় বাজেটের একটি ভারতীয় ছবির জন্য এই সংখ্যা অত্যন্ত হতাশাজনক বলেই মনে করছেন বক্স অফিস বিশ্লেষকেরা।

বক্স অফিসভিত্তিক একাধিক সূত্র জানিয়েছে, প্রথম সপ্তাহান্তে ‘ধুরন্ধর’-এর পারফরম্যান্স এতটাই দুর্বল ছিল যে শুক্রবার, শনিবার কিংবা রবিবার— কোনো দিনই জাপানের মিমোরিন টপ–২৫ তালিকায় স্থান পায়নি ছবিটি।

এই ফলাফলের কারণে জাপানে প্রথম দিনের সর্বোচ্চ দর্শক পাওয়া ভারতীয় সিনেমার শীর্ষ ১০-এর তালিকাতেও জায়গা হয়নি ‘ধুরন্ধর’-এর। ওই তালিকায় ঢুকতে হলে অন্তত ১ হাজার ৩০০ দর্শক প্রয়োজন ছিল, যা বর্তমানে সালমান খানের ‘টাইগার ৩’-এর দখলে থাকা দশম অবস্থানের মানদণ্ড। কিন্তু রণবীরের ছবিটি সেই সংখ্যার ধারেকাছেও পৌঁছাতে পারেনি।

জাপানে প্রথম দিনের দর্শকসংখ্যার হিসেবে এখনো শীর্ষে রয়েছে এস এস রাজামৌলির ‘আরআরআর’, যার প্রথম দিনের দর্শক ছিল ৮ হাজার ২৩০ জন। এরপর রয়েছে ‘সাহো’ (৬,৫১০), ‘কল্কি ২৮৯৮ এডি’ (৩,৭০০), ‘পাঠান’ (২,২২০), ‘সালার’ (২,২০০), ‘জওয়ান’ (১,৯৬০), ‘রঙ্গস্থলম’ (১,৬১০), ‘দেভারা’ (১,৫৫০), ‘বাহুবলী ২’ (১,৩৮০) এবং ‘টাইগার ৩’ (১,৩০০)।

তবে জাপানের এই ব্যর্থতা ফ্র্যাঞ্চাইজিটির বৈশ্বিক সাফল্যকে খুব একটা ম্লান করছে না। ২০২৫ সালের ডিসেম্বরে মুক্তি পাওয়া প্রথম ‘ধুরন্ধর’ বিশ্বব্যাপী ১ হাজার ৩০৭ কোটিরও বেশি আয় করে ব্লকবাস্টার হয়। পরবর্তী কিস্তির সাফল্য মিলিয়ে ফ্র্যাঞ্চাইজিটির মোট বৈশ্বিক আয় ৩ হাজার ১০০ কোটিরও বেশি, যা সাম্প্রতিক সময়ের অন্যতম সফল ভারতীয় চলচ্চিত্র ফ্র্যাঞ্চাইজির মর্যাদা পেয়েছে।

আদিত্য ধর পরিচালিত ও জিও স্টুডিওস এবং বি৬২ স্টুডিওস প্রযোজিত ‘ধুরন্ধর’-এ রণবীর সিংয়ের পাশাপাশি অভিনয় করেছেন অক্ষয় খান্না, সঞ্জয় দত্ত, অর্জুন রামপাল, আর. মাধবন, সারা অর্জুন, রাকেশ বেদি, গৌরব গেরা, ড্যানিশ প্যান্ডরসহ আরও অনেকে।

Tags: 'ধুরন্ধর'অক্ষয় খান্নাঅর্জুন রামপালআর মাধবনজাপানবলিউডরণবীর সিংসঞ্জয় দত্তসারা অর্জুনসিনেপ্লেক্সসিনেমা
Previous Post

শিক্ষামন্ত্রীর প্রতি শিক্ষার্থী আর অভিভাবকদের ক্রোধের পেছনে বাস্তবতা

Next Post

শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ ৩ দাবিতে রাজধানীর বিভিন্ন স্থানে সড়ক অবরোধ

Next Post
রাজধানীর বিভিন্ন স্থানে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ. Channel i News - চ্যানেল আই নিউজ

শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ ৩ দাবিতে রাজধানীর বিভিন্ন স্থানে সড়ক অবরোধ

জশ গ্রিসেটির হাস্যোজ্জ্বল ছবি, তার বন্ধু বললেন আত্মহত্যা. Channel i News - চ্যানেল আই নিউজ

জশ গ্রিসেটির মর্মান্তিক মৃত্যু, তার বন্ধু বললেন ‘আত্মহত্যা’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT