চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ফ্যাসিবাদের পুনরুত্থান ঘটলে রাষ্ট্রের অস্তিত্ব থাকবে না’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:41 অপরাহ্ন 24, সেপ্টেম্বর 2026
in - সেমি লিড, রাজনীতি
A A

ফ্যাসিবাদের পুনরুত্থান ঘটলে রাষ্ট্রের অস্তিত্ব থাকবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকলেও ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) আয়োজিত সাবেক সভাপতি রুহুল আমিন গাজীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। রুহুল আমিন গাজীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

রিজভী বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের ধারা না থাকলে এবং ফ্যাসিবাদের পুনরুত্থান ঘটলে রাষ্ট্রই থাকবে না। সরকার ও বিরোধী দলের মধ্যে যতই মতানৈক্য থাকুক, দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

বিরোধী দলের কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, বিরোধী দলের কর্মসূচি পালন করার অধিকার রয়েছে। একই সঙ্গে সরকারের কর্মকাণ্ডের জোরালো সমালোচনা করার অধিকারও বিরোধী দলের আছে।

জামায়াতে ইসলামীর রোডমার্চের প্রসঙ্গ টেনে রিজভী বলেন, ওই কর্মসূচিতে কোনো বাধা দেওয়া হয়নি। তার ভাষ্য, শেখ হাসিনার সরকারের সময়ে এ ধরনের কর্মসূচি পালন করা ছিল দুঃস্বপ্নের মতো।

তিনি বলেন, গণতন্ত্র মানে যা ইচ্ছা তা বলা নয়। অশালীন বক্তব্য আওয়ামী লীগের সংস্কৃতি বলেও মন্তব্য করেন তিনি।

শেখ হাসিনা সরকারের সমালোচনা করে রিজভী বলেন, নিজের অপকর্ম আড়াল করতে মুক্তিযুদ্ধকে ব্যবহার করা হয়েছে। তার দাবি, ফ্যাসিবাদী আমলে বিরোধী দলের কর্মসূচিতে কোনো ধরনের গণতান্ত্রিক পরিসর ছিল না।

তিনি আরও বলেন, ওই সময়ে শেখ হাসিনার বক্তব্যের পরপরই আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বিরোধী দলের নেতাকর্মীদের ওপর ঝাঁপিয়ে পড়তেন। তার ভাষ্য, শেখ হাসিনার আমলের মতো বিরোধী দলের কর্মসূচিতে এবার কোনো বাধা দেওয়া হয়নি।

এ সময় বিরোধী দলের নেতাদের সরকারদলীয় নেতাদের উদ্দেশে দেওয়া বক্তব্যের সমালোচনাও করেন রিজভী। তিনি বলেন, অসম্মানজনক ভাষায় বক্তব্য দেওয়া গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির অংশ হতে পারে না।

Tags: পুনরুত্থানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টাফ্যাসিবাদবিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবরুহুল কবির রিজভী
Previous Post

জানুয়ারিতে শুরু হবে ইউপি নির্বাচন: ইসি

Next Post

এবার কোক স্টুডিওর ‘মথুরা’ নির্মাণে ‘রকস্টার’ নির্মাতা রুশো

Next Post

এবার কোক স্টুডিওর ‘মথুরা’ নির্মাণে ‘রকস্টার’ নির্মাতা রুশো

ছবি: সংগৃহীত

পাসপোর্ট হারালে 'বাধ্যতামূলক' যা করতে হবে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT