চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার কোক স্টুডিওর ‘মথুরা’ নির্মাণে ‘রকস্টার’ নির্মাতা রুশো

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:26 অপরাহ্ন 24, সেপ্টেম্বর 2026
in বিনোদন
A A

দুটি মন হয়তো একসূত্রে বাঁধা, কিন্তু বাস্তবে তাদের জীবন বয়ে চলে ভিন্ন দুই পথে। কোক স্টুডিও বাংলা সিজন ৪-এর পঞ্চম গান ‘মথুরা’ এমনই এক গভীর ও অপূর্ণ ভালোবাসার প্রতি নিবেদিত সেমি-ক্লাসিক্যাল সুর।

ঠিক যেন সমান্তরাল দুটি রেখা; পাশাপাশি চলতে থাকে, পরস্পরকে দেখাও যায়, কিন্তু কখনো এক হওয়ার সুযোগ মেলে না। রাধা-কৃষ্ণ, রোমিও-জুলিয়েট কিংবা লায়লা-মজনুর গল্পে যুগে যুগে বেঁচে থাকা সেই আকুলতাই যেন ধরা দিয়েছে এই গানে। যা কখনো এই জীবনে বাস্তবে রূপ নেয়নি, তা-ই তো অমর হয়ে থাকে স্মৃতিতে, কবিতায় আর সুরের মাঝে।

অঙ্কন কুমার রায়ের কথা ও সুরে ‘মথুরা’ গানটিতে কণ্ঠ দিয়েছেন সানজিদা মাহমুদ নন্দিতা ও অঙ্কন নিজেই। আর গানটির সংগীত আয়োজন করেছেন শুভেন্দু দাস শুভ। তাদের সম্মিলিত পরিবেশনায় ফুটে উঠেছে বিরহের ব্যাকুলতা, মনের না-বলা কথা আর চিরদিন বেঁচে থাকা এক ভালোবাসার গল্প।

গান ভিডিওটি নির্মাণ করেছেন ‘রকস্টার’ খ্যাত নির্মাতা আজমান রুশো। গানটির কনসেপ্ট নিয়ে নির্মাতা চ্যানেল আই অনলাইনকে বলেন, “গানটির মাধ্যমে প্রথমবারের মতো আমরা একটা গল্প বলার চেষ্টা করেছি। কোক স্টুডিও এর আগে কখনোই বাংলাদেশে গল্পকে বেইজ করে গান তৈরী করেনি। গল্পটা নব্বই দশকের, এরমধ্য দিয়ে আমরা আহসান হাবীবের ‘দু তলার ল্যান্ডিং’ নামের একটি কবিতাকে ট্রিবিউট দেয়ার চেষ্টা করেছি।”

‘রকস্টার’ ছিলো মিউজিক্যাল ফিল্ম। এরপর এবার বড় আয়োজনে কোক স্টুডিও বাংলার মিউজিক ভিডিও নির্মাণের কাজে রুশো। মিউজিক কি পিছু ছাড়ছে না নির্মাতার? এমন প্রশ্নে রুশো বলেন,“আমার যেসব বিজ্ঞাপনের জন্য মানুষ আমাকে চেনে, সেগুলোর নব্বই ভাগই কিন্তু মিউজিক্যাল। এমনকি ‘রকস্টার’-এর পর বাংলালিংকের স্টারলিংকের যে বিজ্ঞাপন তৈরী করেছি, সেটা ‘শুনতে কি পাও’-এর সিক্যুয়েল। সেটাও মিউজিক্যাল, হয়তো আগামি অক্টোবরে সেটা দর্শক দেখতে পারবেন।”

রুশো জানান, কোক স্টুডিও বাংলা সিজন-৪ এর পুরোটাই নির্মাণের প্রস্তাব পেয়েছিলেন তিনি। কিন্তু নিজের প্রথম সিনেমা ‘রকস্টার’ নিয়ে ব্যস্ততার কারণে সেই প্রস্তাব ফিরিয়ে দিতে হয়েছিলো।

এ বিষয়ে রুশো বলেন, রকস্টার’এর কারণে কোক স্টুডিওর কাজ সেই সময়ে করতে পারেনি। এটা নিয়ে আমার কিছুটা মন খারাপ ছিলো। কিন্তু ‘রকস্টার’ নির্মাণের পর আবারও কোক স্টুডিওর স্ক্রিপ্ট পেয়ে যাবো, এটা আমার কল্পনাতেও ছিলো না। এটা সত্যিই আমার কাছে ম্যাজিকাল ছিলো।

‘মথুরা’ গানটি কোক স্টুডিও বাংলা’র সব ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্ম এবং অফিসিয়াল চ্যানেলে পাওয়া যাবে বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায়।

Tags: অঙ্কনআজমান রুশোকোক স্টুডিও বাংলানন্দিতারকস্টারলিড বিনোদন
Previous Post

‘ফ্যাসিবাদের পুনরুত্থান ঘটলে রাষ্ট্রের অস্তিত্ব থাকবে না’

Next Post

পাসপোর্ট হারালে ‘বাধ্যতামূলক’ যা করতে হবে

Next Post
ছবি: সংগৃহীত

পাসপোর্ট হারালে 'বাধ্যতামূলক' যা করতে হবে

ছবি: সংগৃহীত

বাংলাদেশ পুলিশের সঙ্গে গ্রামীণফোনের ১০ বছরের কৌশলগত অংশীদারিত্ব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT