পাসপোর্ট হারিয়ে গেলে বা নষ্ট হলে পুন:ইস্যুর ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নতুন নিয়ম অনুযায়ী, পাসপোর্ট হারিয়ে গেলে অনলাইনে রিপোর্ট করা বাধ্যতামূলক করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) এ-সংক্রান্ত নতুন নির্দেশনা জারি করা হয়।
নির্দেশনায় বলা হয়েছে, হারানো পাসপোর্টের ক্ষেত্রে পুন:ইস্যুর আবেদন করার আগে অনলাইনে হারানোর রিপোর্ট করতে হবে। একই পাসপোর্ট দ্বিতীয়বার বা পরবর্তী সময়ে হারালে নতুন পাসপোর্ট নিতে নির্ধারিত ফি’র পাশাপাশি অতিরিক্ত ১০ হাজার টাকা জরিমানা দিতে হবে।
অর্থাৎ প্রথমবার পাসপোর্ট হারানোর ক্ষেত্রে নির্ধারিত নিয়মে পুন:ইস্যুর আবেদন করা যাবে। তবে দ্বিতীয়বার বা এরপর প্রতিবার পাসপোর্ট হারালে নির্ধারিত ফি’র অতিরিক্ত ১০ হাজার টাকা জরিমানা দিতে হবে।









