চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লং ড্রাইভে আড্ডা দিবেন মিম-তিশারা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:58 অপরাহ্ন 24, সেপ্টেম্বর 2026
in বিনোদন
A A

নতুন এক আড্ডার গল্প নিয়ে হাজির হয়েছে ক্রিয়েটিভ এজেন্সি ‘আইডিয়া স্পেস’। জনপ্রিয় মডেল ও অভিনেত্রী মাসুমা রহমান নাবিলার সঞ্চালনায় আসছে নতুন কার-কাস্ট শো ‘লং ড্রাইভ’।

বাংলাদেশের প্রথম সারির সেলিব্রিটিদের নিয়ে সাজানো হয়েছে এই শোটি। অতিথি হিসেবে দেখা যাবে বিদ্যা সিনহা মিম, তানজিন তিশা, ইরফান সাজ্জাদ, কেয়া পায়েলসহ দেশের জনপ্রিয় তারকাদের।

শোটির কনসেপ্ট ও ক্রিয়েটর হিসেবে রয়েছেন গুণী নির্মাতা সঞ্জয় সমদ্দার এবং প্রযোজনা করেছেন ইশতি আহমেদ।

সঞ্জয় সমদ্দার জানান,‘লং ড্রাইভ’ কেবল একটি সাধারণ সেলিব্রিটি টকশো নয়; এটি তারকাদের জীবনের এক অন্যরকম জার্নির গল্প। গাড়ির ভেতর খোলামেলা আড্ডায় উঠে আসবে তারকাদের সাফল্যের পথচলা (রোড টু সাকসেস), তাদের প্রথম গাড়ি কেনার অনুভূতি, বর্তমান গাড়ির অভিজ্ঞতা এবং গাড়ি নিয়ে তাদের নানা স্মৃতির কথা।

তিনি বলেন,“সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে শোটিতে যুক্ত করা হয়েছে মানবিক উদ্যোগ। কিছু কিছু পর্বে তারকাদের ফ্যান মোমেন্টের পাশাপাশি সুবিধাবঞ্চিত শিশু ও সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর প্রয়াস রাখা হয়েছে, যা এই শোটিকে সাধারণ বিনোদনের চেয়ে কিছুটা আলাদা মাত্রা দেবে।”

দীর্ঘ এই আড্ডাটি আইডিয়া স্পেসের প্রযোজনায় আসছে চেরি প্রেজেন্টস কার-কাস্ট শো ‘লং ড্রাইভ’। এদিকে ‘আয়নাবাজি’, ‘তুফান’ ও ‘বনলতা সেন’ খ্যাত অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা আছেন উপস্থাপকের আসনে।

শোটি নিয়ে প্রযোজক ইশতি আহমেদ বলেন,“তারকাদের ব্যক্তিগত জীবনের না বলা গল্প এবং তাদের ড্রাইভের আনন্দকে এক সুতোয় বাঁধার চেষ্টা করেছি আমরা। পাশাপাশি বিনোদনের পাশাপাশি সমাজের প্রতি দায়বদ্ধতার ছোট্ট একটি বার্তা দেওয়ার প্রয়াস রয়েছে এই শোতে।”

‘লং ড্রাইভ’ খুব শিগগির অফিশিয়ালি অন এয়ার হবে ‘কনটেন্ট স্পেস’-এর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে।

Tags: ইরফান সাজ্জাদতানজিন তিশাতিশানাটকনাবিলামিম
Previous Post

বাংলাদেশ পুলিশের সঙ্গে গ্রামীণফোনের ১০ বছরের কৌশলগত অংশীদারিত্ব

Next Post

বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি

Next Post
ছবি: সংগৃহীত

বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি

ছবি: সংগৃহীত

আবার হামলা হলে যুদ্ধ ভারত মহাসাগর পর্যন্ত যাবে: ইরান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT