চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এরকম রাতের পর খুশিতে মরতে পারি: বড় জয়ে রিয়াল কোচ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:13 অপরাহ্ন 15, মার্চ 2026
in ফুটবল, স্পোর্টস
A A

লা লিগায় চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে এক ম্যাচ বেশি খেলে ১ পয়েন্ট পিছিয়ে আছে রিয়াল মাদ্রিদ। তাতে সমস্যা দেখছেন না লস ব্লাঙ্কোস কোচ আলভারো আরবেলোয়া। দারুণ ছন্দে আছে তার দল। বুধবার রাতে ম্যানচেস্টার সিটিকে ৩-০ গোলে, গতরাতে এলচেকে ৪-১ গোলে হারিয়ে বেশ উড়ছে স্প্যানিশ জায়ান্টরা। কোচও জানিয়ে দিচ্ছেন, এরকম রাতের পর খুশিতে মরতেও পারেন।

শনিবার রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে ৪-১ গোলের জয় তুলেছে রিয়াল মাদ্রিদ। ৩৯ মিনিটে অ্যান্টনিও রুডিগার, ৪৪ মিনিটে ফেদেরিকো ভালভার্দে, ৬৬ মিনিটে ডিন হুইজসেনের গোলে ৩-০ করে স্বাগতিকরা। ৮৫ মিনিটে রিয়ালের ম্যানুয়েল অ্যাঞ্জেল নিজেদের জালে বল জড়ালে ব্যবধান কমে এলচের। ৮৯ মিনিটে মাঝ মাঠ থেকে শটে ব্যবধান বাড়ান আর্দা গুলের।

চোট আক্রান্ত মাদ্রিদ ম্যাচে ছিল একাডেমি এবং তারুণ্য নির্ভর। ম্যাচের পর আরবেলোয়া বলেছে, ‘আমার মনে হয় এ রাতের মতো একটা রাত কাটানোর পর খুশিতে মরে যেতে পারি। তারা যুব একাডেমি থেকে উঠে এসেছে এবং অনেক বছর একাডেমিতে কাটিয়ে প্রথম দলে পৌঁছেছে। আমি ইয়ানেজ এবং আগুয়াদোর সাথে কথা বলছিলাম, যারা ১৩-১৪ বছর বয়সে আমার প্রথম কোচিং করা খেলোয়াড় ছিলেন, তাদের বার্নাব্যুতে খেলার সুযোগ দিতে পারাটা আমার জন্য স্বপ্নপূরণের মতো।’

‘কারভাহাল একাডেমির সেরা স্নাতক, সাথে ফ্রান, থিয়াগো, সিজার, গন সবকিছু ভাষায় প্রকাশ করা কঠিন। খুব খুশি এবং গর্বিত। বিষয়টা শুধু তাদের মাঠে নামানো নয়, বরং তারা যেভাবে খেলেছে সেটাই গুরুত্বপূর্ণ। তাদের ভালোভাবে শিখিয়েছি, কারণ তারা অসাধারণ প্রতিভা, গুণমান এবং চরিত্র দেখিয়েছে। এটা দারুণ খবর। তারা সবাই অন্যদের জন্য অসাধারণ উদাহরণ।’

চ্যাম্পিয়ন্স লিগে ম্যানসিটির সাথে হ্যাটট্রিক করা উরুগুয়ে তারকা ভালভার্দে আছেন দারুণ ফর্মে। রিয়ালের সাবেক কিংবদন্তি মেক্সিকোর হুগো সানচেজের সাথে তাকে তুলনা করেছেন কোচ, ‘হ্যাঁ, হ্যাঁ, এই গতিতে চলতে থাকলে সে পরের হুগো সানচেজই হয়ে যাবে। তাকে যে স্বাধীনতা দেয়া হয়েছে, তাতে যা করছে, সত্যিই অবিশ্বাস্য। প্রতিদিন তার সঙ্গে থেকে কাজ করা দারুণ এক অভিজ্ঞতা। তাকে উদাহরণ দিয়ে পুরো দলকে নেতৃত্ব দিতে দেখা খুবই ভালো লাগে। তাকে অভিনন্দন, এবং আশা করি এই ধারাটা অনেকদিন চলতে থাকবে।’

Tags: চ্যাম্পিয়ন্স লিগম্যানচেস্টার সিটিরিয়াল মাদ্রিদলা লিগালিড স্পোর্টস
Previous Post

ঈদের আনন্দে রঙিন হলো সুবিধাবঞ্চিত শিশুদের দিন

Next Post

মধ্যপ্রাচ্যে সংকটে সৌদি-বাহরাইনে গ্র্যাঁ প্রি বাতিল

Next Post

মধ্যপ্রাচ্যে সংকটে সৌদি-বাহরাইনে গ্র্যাঁ প্রি বাতিল

শিরোপা লড়াই ‘এখনও শেষ হয়নি’ বলছেন গার্দিওলা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT