চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মধ্যপ্রাচ্যে সংকটে সৌদি-বাহরাইনে গ্র্যাঁ প্রি বাতিল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:21 অপরাহ্ন 15, মার্চ 2026
in অন্যান্য খেলা, স্পোর্টস
A A

মধ্যপ্রাচ্যজুড়ে অস্থিতিশীল পরিস্থিতি, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলা ইরানের উপর। জবাবে ইরানের হামলা গালফ অঞ্চলের দেশগুলোর মধ্য থাকা মার্কিন ঘাটিতে। যুদ্ধের কারণে বাতিল হচ্ছে একের পর এক ক্রীড়া আয়োজন। ফর্মুলা ওয়ান এবং এর নিয়ন্ত্রক সংস্থা ফেডারেশন ইন্টারন্যাশনাল ডি ল’অটোমোবাইল (এফআইএ) জানিয়ে দিলে, নিরাপত্তা উদ্বেগের কারণে এপ্রিলে বাহরাইন এবং সৌদি আরবে গ্র্যাঁ প্রি হচ্ছে না।

গত সপ্তাহে যুদ্ধ সংকটের কারণে প্রস্তাব আসে কাতার থেকে সরিয়ে স্পেনে স্থানান্তর হতে পারে আর্জেন্টিনা-স্পেনের এক ম্যাচের দ্য ফিনালিস্সিমা। সাথে যুক্ত হল আরও একটি আযোজন। রোববার বাংলাদেশ সময় দুপুর ১টায় সাংহাইতে হবে চাইনিজ গ্র্যাঁ প্রি। এটি শুরু হওয়ার আগে ভোরে ঘোষণা দেয়া হয় মধ্যপ্রাচ্যে বসতে চলা দুটি গ্র্যাঁ প্রি হচ্ছে না।

ফর্মুলা ওয়ান বিবৃতিতে বলেছে, ‘মধ্যপ্রাচ্য অঞ্চলের চলমান পরিস্থিতির কারণে এপ্রিলে বাহরাইন ও সৌদি আরব গ্র্যাঁ প্রি অনুষ্ঠিত হবে না। বিভিন্ন বিকল্প বিবেচনা করা হলেও শেষপর্যন্ত এপ্রিলে কোন বিকল্প রেস আয়োজন না করার সিদ্ধান্ত হয়েছে।’

সূচি অনুযায়ী ১২ এপ্রিল বাহরাইনের আন্তর্জাতিক সার্কিট এবং ১৯ এপ্রিল সৌদি আরবের জেদ্দা কর্নিশ সার্কিটতে রেস হওয়ার কথা ছিল।

তবে এফআইএ স্পষ্টভাবে বলেনি যে রেসগুলো পরে আবার আয়োজন করা হবে কিনা। এমনকি ঘোষণায় বাতিল কিংবা স্থগিত শব্দও ব্যবহার করা হয়নি।

দুদেশের রেস আয়োজকরাও সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছে। ফর্মুলা ওয়ানের ব্যস্ত সূচিতে এবছর নতুন করে রেস বসানোর মতো ফাঁকা সময় তেমন নেই। ফলে দুই রেস না হলে সূচিতে ২২টি রেস থাকবে, যা ২০২৩ সালের পর সবচেয়ে ছোট মৌসুম হবে।

সিদ্ধান্তের ফলে ২৯ মার্চের জাপানি গ্র্যাঁ প্রি এবং ৩মে মিয়ামি গ্র্যাঁ প্রির মধ্যে পাঁচ সপ্তাহের বিরতি পড়বে। রেস বাতিলের সিদ্ধান্ত বেশ আগে থেকেই নিতে হয়, সাধারণত কয়েক সপ্তাহ আগে থেকে ট্র্যাকগুলোতে কর্মী ও সরঞ্জাম পাঠানো শুরু হয়। এত অল্প সময়ে অন্যদেশে বিকল্প রেস আয়োজন করা প্রায় অসম্ভব।

সবশেষ কোন নির্ধারিত ফর্মুলা ওয়ান রেস বাতিল হয়েছিল ২০২৩ সালে, ইতালিতে মারাত্মক বন্যার কারণে বন্ধ করে দেয়া হয়েছিল এমিলিয়া রোমাগনা গ্র্যাঁ প্রি। একই বছর রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়ান গ্র্যাঁ প্রি চুক্তিও বাতিল করে ফর্মুলা ওয়ান।

Tags: ইরানইরান যুদ্ধ ২০২৬ফর্মুলা ওয়ানবাহারাইনলিড স্পোর্টসসৌদি আরব
Previous Post

এরকম রাতের পর খুশিতে মরতে পারি: বড় জয়ে রিয়াল কোচ

Next Post

শিরোপা লড়াই ‘এখনও শেষ হয়নি’ বলছেন গার্দিওলা

Next Post

শিরোপা লড়াই ‘এখনও শেষ হয়নি’ বলছেন গার্দিওলা

ছবি: সচিবালয়ে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বেকৃষক কার্ড বিষয়ে বৈঠক অনুষ্ঠিত।

পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT