চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদের আনন্দে রঙিন হলো সুবিধাবঞ্চিত শিশুদের দিন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:08 অপরাহ্ন 15, মার্চ 2026
in অন্যান্য
A A

সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে প্রতি বছরের মতো এবারও ঈদ উৎসবের আয়োজন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ফ্লাওয়ার্স বাংলাদেশ।

রোববার (১৫ মার্চ) বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদে আয়োজিত এই অনুষ্ঠানে শতাধিক শিশুর সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নেয় সংগঠনটির সদস্যরা। এসময় শিশুদের মাঝে নতুন জামা, সেমাই, চিনি, পোলাওয়ের চাল, টুথপেস্ট, ব্রাশ, সাবান, নেইল কাটার, মেহেদি, আতর এবং বিভিন্ন ধরনের চকলেট বিতরণ করা হয়। উপহার পেয়ে শিশুদের চোখে-মুখে ফুটে ওঠে আনন্দের ঝিলিক।

সংগঠনটির সদস্যরা জানান, গত ১৮ বছর ধরে নিজেদের ঈদের খরচের একটি অংশ উৎসর্গ করে তারা এই উদ্যোগ বাস্তবায়ন করে আসছেন। এর মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নেওয়াই তাদের মূল লক্ষ্য।

শুধু ঈদ আয়োজনেই সীমাবদ্ধ নয় ফ্লাওয়ার্স বাংলাদেশের কার্যক্রম। সংগঠনটি নিয়মিত শিক্ষাবৃত্তি প্রদান, ব্লাড ক্যাম্প আয়োজন, নতুন কর্মসংস্থানের উদ্যোগ, মাদকবিরোধী সচেতনতা কার্যক্রম এবং বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণসহ নানা সমাজকল্যাণমূলক কাজ করে আসছে।

২০০৫ সালের ২৫ আগস্ট প্রতিষ্ঠিত ফ্লাওয়ার্স বাংলাদেশ শুরুতে পুরান ঢাকাকে কেন্দ্র করে কার্যক্রম শুরু করলেও বর্তমানে এর কার্যক্রম দেশের বিভিন্ন এলাকায় বিস্তৃত হয়েছে। বিশেষ দিবসগুলোতে তারা নিয়মিত জনহিতকর কর্মসূচি পালন করে থাকে।

Tags: ইফতারঈদের আনন্দরোজাসুবিধাবঞ্চিত শিশু
Previous Post

ঈদ কেনাকাটা: ফ্যাশনেবল পোশাক কিনতে শোরুমগুলোতে তরুণীদের ভীড়

Next Post

এরকম রাতের পর খুশিতে মরতে পারি: বড় জয়ে রিয়াল কোচ

Next Post

এরকম রাতের পর খুশিতে মরতে পারি: বড় জয়ে রিয়াল কোচ

মধ্যপ্রাচ্যে সংকটে সৌদি-বাহরাইনে গ্র্যাঁ প্রি বাতিল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT