চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নায়ক নিজেই ‘ভ্যানচালক’ সেজে পোস্টারসহ রাস্তায় রাস্তায় ঘুরছেন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:47 অপরাহ্ন 21, আগস্ট 2022
in বিনোদন
A A
নায়ক নিজেকে ভ্যানচালক হিসেবে উপস্থাপন করে পোস্টার নিয়ে রাস্তায় ঘুরছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউটিউবে ১১০টির মতো ছোট ছোট নাটকে অভিনয় করেছেন রাসেল মিয়া। তার দাবী, গত ৩ বছরে তিনি এসব কাজ করে অনেক মানুষের কাছে পরিচিতি পেয়েছেন। সেই পরিচিতি কাজে লাগাতে এবারই প্রথম সিনেমায় অভিনয় করলেন।

রকিবুল আলম রকিব পরিচালিত রাসেল মিয়ার প্রথম সিনেমা ‘ভাইয়ারে’। প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে আগামী ২ সেপ্টেম্বর। মুক্তির আগে নায়ক রাসেল মিয়া তার সিনেমার ভিন্ন প্রচারণা চালাচ্ছেন। সিনেমার পোস্টার ভ্যানে লাগিয়ে শহরের রাস্তায় রাস্তায় ঘুরছেন। রাসেলের মতে, এর ফলে তিনি সাধারণ দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছেন। তাকে দেখে সাধারণ মানুষরা আগ্রহ নিয়ে জড়ো হচ্ছে। সেই সময়ে রাসেল মিয়া তার ছবির খবর দিচ্ছেন।

গত ৪ দিনে রাজধানীর মগবাজার, বাড্ডা, আফতাব নগর, যাত্রাবাড়ি, নাখালপাড়া এলাকায় ভ্যান চালক হয়ে পোস্টার নিয়ে ঘুরে বেড়াচ্ছেন রাসেল।

রবিবার বিকেলে যখন চ্যানেল আই অনলাইনের সাথে আলাপ করছিলেন, রাসেল মিয়া তখন ছিলেন গুলিস্তান এলাকায়। মুঠোফোনে বলছিলেন, ‘সিনেমা মুক্তির আগ পর্যন্ত এই প্রচারণা চালিয়ে যাব। শুধু ঢাকাতেই এভাবে প্রচারণা করবো। ঢাকার বাইরে গেলে সবকিছু ব্যালেন্স করতে পারবো না।’

‘ভ্যানচালক সেজে মানুষের কাছে গেলে তারা আমার সঙ্গে মিশে যাচ্ছে। আমি নিজেও সবসময় খুব সাধারণ জীবনযাপন করি। সিনেমা রিলিজ হবে বসে বসে ফেসবুকে প্রচার করবো সেটা আমি চাই না। আমি চাই, মানুষের সঙ্গে মিশে তাদের কাছে গিয়ে ছবির ব্যাপারে জানাতে। সেটাই করে যাচ্ছি। যেখানেই যাচ্ছি ক্রাউড সৃষ্টি হচ্ছে। এতে করে মানুষের মুখে মুখে সিনেমাটির খবর ছড়িয়ে যাচ্ছে। আমি মনে করি, সহজে এর চেয়ে বড় প্রচারণা আর হতে পারে না।’

কোমরে গামছা বেঁধে, লুঙ্গি পরে ভ্যান চালিয়ে মানুষের কাছে ছুটে যেতে মোটেও লজ্জা পাচ্ছেন না রাসেল মিয়া। তিনি বলেন, মানুষ খুব বেশি খুশি হচ্ছেন। মানুষের এই খুশি হওয়া এবং ছবি নিয়ে আগ্রহ বেড়ে যাওয়াটা আমি উপভোগ করছি। আরও বলেন, ছবির প্রচারণায় ৫-১০ লাখ টাকা চলে যায়। কিন্তু ‘ভাইয়ারে’ ছবির প্রযোজক তার এতো সামর্থ্য নেই। তাই ভেবেছি, সপ্তাহ দুয়েক যদি নিজেই এভাবে শ্রম দেই তাহলে ভালো ফিডব্যাক পাব।

রাসেল মিয়াকে ভ্যানচালক হিসবে রাস্তায় প্রচারণা করতে দেখা গেলেও ছবির অন্যান্য শিল্পীদের দেখা যায়নি। তিনি বলেন, এগুলো তাদের ব্যক্তিগত ব্যাপার। জোর করে তাদের আনতে পারবো না। তবে আমি আমার কাজ করে যাবো। কারণ এতে আমি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছি। আমার অনেককিছু এই ছবির উপর নির্ভর করছে। ট্রেলার প্রকাশের পর ভালো সাড়া পেয়েছি। আশা করি হলে ছবি দেখেও মানুষ উপভোগ করবে।

রাসেল মিয়া জানান, ‘ভাইয়ারে’ বহু বিবাহের গল্প দিয়ে শুরু হয়ে মাদকের কুফলের বিভিন্ন দিক নিয়ে শেষ হয়েছে। তিনি বলেন, আনন্দ ও মধুমিতা হলে ট্রেলার চলছে। হল মালিক ও দর্শকরা প্রশংসা করছেন। খুবই ইতিবাচক সাপোর্ট পাচ্ছি। তাদের উৎসাহ নিয়ে প্রচারণার মাঠে নেমে পড়েছি। জাজ মাল্টিমিডিয়ার পরিবেশনায় শুরুতে ২৫-৩০ সিনেমা হলে মুক্তি দিতে চাইছি। দর্শক যদি সিনেমাটি গ্রহণ করে তাহলে পরের সপ্তাহে হল বৃদ্ধি করবো।

তিনি বলেন, প্রথম সিনেমায় যদি দর্শক আমাকে পছন্দ করেন তারা চাইলে সামনে সিনেমা করবো। নইলে সেভাবে ইউটিউবে কাজ করছি সেভাবেই করবো। ইতোমধ্যে দুজন প্রযোজক আমাকে নিয়ে নতুন কাজ করতে চেয়েছেন, টাকাও দিতে চেয়েছেন। কিন্তু আমি না করেছি। প্রথমটি মুক্তির উপর সবকিছু নির্ভর করবে। আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি। বাকিটা দর্শক বিচার করবেন। তাদের মতামত জানার অপেক্ষায় আছি।

Tags: জাজ মাল্টিমিডিয়াঢাকাপ্রচারণাভাইয়ারেলিড বিনোদনসিনেমা
Previous Post

চাকরির প্রস্তাব পেলেন অর্থকষ্টে থাকা শচীনের বন্ধু

Next Post

বিজ্ঞাপনের জেরে বির্তকের মুখে হৃত্বিক!

Next Post
হৃত্বিক রোশন একটি কালো স্যুট পরা, পেশাদার চেহারা নিয়ে দাঁড়িয়ে আছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

বিজ্ঞাপনের জেরে বির্তকের মুখে হৃত্বিক!

বিমানবন্দর থেকে উড়ন্ত বিমান ও যানবাহনের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

আরও কত প্রাণ গেলে টনক নড়বে?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT