চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিজ্ঞাপনের জেরে বির্তকের মুখে হৃত্বিক!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:54 অপরাহ্ন 21, আগস্ট 2022
in বিনোদন
A A
হৃত্বিক রোশন একটি কালো স্যুট পরা, পেশাদার চেহারা নিয়ে দাঁড়িয়ে আছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতীয় অনলাইন ফুড ডেলিভারি সংস্থা ‘জোম্যাটো’র বিজ্ঞাপন করে এবার বির্তকের মুখে পড়লেন বলিউড তারকা হৃত্বিক রোশন। উজ্জয়িনীর বিখ্যাত মহাকাল মন্দিরের দুই পুরোহিত অনলাইন ফুড ডেলিভারি ফার্ম জোম্যাটোকে বিজ্ঞাপনটি প্রত্যাহার করার দাবি করেছেন। তারা মনে করছেন, এই বিজ্ঞাপন হিন্দু অনুভূতিতে আঘাত করেছে।

মূলত বিজ্ঞাপনটিতে হৃত্বিক বলেছেন যে, ‘থালি খানেকা মন থা, তো ‘মহাকাল’ সে মাঙ্গা লিয়া’-এই হল বিজ্ঞাপনটির সংলাপ। যা শুনে বোঝা যাচ্ছে ‘মহাকাল’ নামে কোনও রেস্তোরাঁ থেকে খাবার আনানোর কথা বলা হচ্ছে। তাহলে কেন সমস্যা এই বিজ্ঞাপনে?

সমস্যা হলো ‘মহাকাল’ নামটিতে। কারণ এটি মধ্যপ্রদেশের অন্যতম প্রসিদ্ধ ‘মহাকাল’ বা ‘মহাকালেশ্বর’ মন্দিরের সঙ্গে সম্পর্কিত বলে দাবি সেখানকার পুরোহিতদের। ফলে এই মন্দিরের পুরোহিতরা হৃত্বিক রোশনের বিজ্ঞাপনটির বিরুদ্ধে অভিযোগ করেছেন।

মন্দিরের পুরোহিত মহেশ এবং আশিষ সিং জানিয়েছেন, জোম্যাটোর অবিলম্বে বিজ্ঞাপনটি প্রত্যাহার করে নেওয়া উচিত এবং ক্ষমা চাওয়া উচিত। যাতে কেউ পুনরায় হিন্দু ধর্ম নিয়ে এভাবে মজা না করেন।

অন্যদিকে মহাকালেশ্বর মন্দির ট্রাস্টের চেয়ারম্যান আশিষ সিংয়ের দাবি, বিজ্ঞাপনটি বিভ্রান্তিকর। কারণ মন্দিরে ভোগ ভক্তদের প্রসাদ আকারে বিনামূল্যে দেওয়া হয়। এটি বিক্রি করা হয় না।

যার প্রেক্ষিতে জোম্যাটোর তরফে দাবি করা হয়েছে যে, সারাদেশে একটি বিজ্ঞাপন ক্যাম্পেইন চালানো হচ্ছিল। যেখানে প্রতিটি শহরের জনপ্রিয় রেস্তোরাঁ এবং জনপ্রিয় খাবার বেছে নেওয়া হয়েছিল। উজ্জ্বয়িনীর জন্য মহাকাল রেস্তোরাঁ বেছে নেওয়া হয়েছিল। তবে আমরা উজ্জ্বয়িনীর মানুষের ভাবাবেগেকে সম্মান করি এবং যে বিজ্ঞাপন নিয়ে বিতর্ক উঠেছে, সেটি বন্ধ করেছি। আমরা আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। কারও বিশ্বাস ও ভাবাবেগে আঘাতের কোন উদ্দেশ্য কখনও ছিল না আমাদের।’

Tags: বিজ্ঞাপনহৃত্বিক রোশন
Previous Post

নায়ক নিজেই ‘ভ্যানচালক’ সেজে পোস্টারসহ রাস্তায় রাস্তায় ঘুরছেন

Next Post

আরও কত প্রাণ গেলে টনক নড়বে?

Next Post
বিমানবন্দর থেকে উড়ন্ত বিমান ও যানবাহনের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

আরও কত প্রাণ গেলে টনক নড়বে?

ক্রিকেটার কাঁদছেন, মাঠে বসে মন খারাপের প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

‘শাহিন চোটে পড়বে’ আগেই বলেছিলেন কানেরিয়া

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT