চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘শাহিন চোটে পড়বে’ আগেই বলেছিলেন কানেরিয়া

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:12 অপরাহ্ন 21, আগস্ট 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেটার কাঁদছেন, মাঠে বসে মন খারাপের প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারত বনাম পাকিস্তান ম্যাচ মানেই উত্তেজনা, উন্মাদনা আর সাবেক-বর্তমান হয়ে দর্শক-সমর্থকদের কাঁদা ছোড়াছুড়ি। কে কার চেয়ে শক্তি-সামর্থ্যে এগিয়ে—সেই আলোচনা সব সময় গিয়ে থামে জয়-পরাজয়ের হিসেবে। শাহিন শাহ আফ্রিদিকে হারিয়ে পাকিস্তান সেই দৌড়ে কিছুটা হলেও পিছিয়ে গেছে বলে মনে করছেন দিনেশ কানেরিয়া।

পাকিস্তানের সাবেক এই ক্রিকেটার আগেই ধারণা করেছিলেন, এমন কিছুই ঘটতে যাচ্ছে। এশিয়া কাপের মতো বড় আসরের আগে ৪-৬ সপ্তাহের জন্য হাঁটুর চোটে ছিটকে গেছেন টি-টুয়েন্টি বিশ্বকাপে ভারতকে হারিয়ে দেওয়া নায়ক শাহিন। পাকিস্তান ক্রিকেট বোর্ড ম্যানেজমেন্টের সেচ্ছ্বাচারি ওয়ার্ক লোড এই পেসার নিতে পারবেন না, তা বছরখানেক আগেই সতর্ক করেছিলেন কানেরিয়া।

নিজের ইউটিউব চ্যানেলের এক ভিডিওতে সাবেক লেগ স্পিনার বলেছেন, ‘এশিয়া কাপ থেকে শাহিন আফ্রিদির ছিটকে পড়ার দায় পুরোটাই পিসিবির। আমি একবছর ধরে বলছিলাম, সে একদিন ভেঙে পড়বে। সেটাই ঘটল, যা কিনা এমন বড় আসরের আগে।’

শাহিনের চোটের ছবি, তিনি ক্ষোভে হাত তুলে দেখাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ
শাহিনের চোটে পড়ায় বোর্ডকে দুষছেন কানেরিয়া

 

পাকিস্তানের সেরা কয়েকজন তারকার টানা তিন ফরম্যাটে খেলে যাওয়া নিয়ে সম্প্রতি প্রশ্ন শুনেছিলেন দলটির অধিনায়ক বাবর আজম। তিনি বিষয়টি হেসে উড়িয়ে দিয়ে বলেছিলেন, তারা বুড়িয়ে যাননি বলেই টানা খেলছেন। তবে বিশ্ব ক্রিকেট কোয়ারেন্টাইন সমস্যা কাটিয়ে ওঠার পর অনেকেই প্রশ্ন তুলছেন টানা খেলে যাওয়া নিয়ে। সেখানে পাকিস্তানের শাহিন আফ্রিদি, বাবর আজম, সাদাব খান, মোহাম্মদ রিজওয়ান কিছুটা ব্যতিক্রম ছিল।

সেই টানা খেলে যাওয়াতেই বিরোধিতা করছেন কানেরিয়ার। শাহিনকে যদি কয়েকটি সফরে বিশ্রাম দিয়ে খেলানো হতো তাহলে এমন চোটে তিনি পড়তেন না বলে মনে করেন কানেরিয়া, ‘শ্রীলঙ্কা সিরিজে তাকে খেলানোর কোনো প্রয়োজন ছিল না ম্যানেজমেন্টের। তাকে দিয়ে তিন ফরম্যাটের অনেক বেশি ম্যাচ খেলানোর সিদ্ধান্তটাই বড় ভুল।’

গলে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে চোটে পড়েন শাহিন। সেই চোট তাকে এশিয়া কাপ থেকেই ছিটকে দিছে। তবে পিসিবি আশাবাদী টি-টুয়েন্টি বিশ্বকাপের আগে তাকে পুরোপুরি ফিট হিসেবে পাবে দল।

Tags: কানেরিয়াপাকিস্তানপিসিবিবাবরভারতশাহিন
Previous Post

আরও কত প্রাণ গেলে টনক নড়বে?

Next Post

চারের চেয়ে ছয় বেশি মেরেও সাকিবদের হার

Next Post
বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে প্রস্তুত, একজন হাতে ব্যাট ও অন্যজন হেলমেট ধারণ করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

চারের চেয়ে ছয় বেশি মেরেও সাকিবদের হার

ডেঙ্গু রোগীর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন রোগীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ডেঙ্গুতে ১৩৫ হাসপাতালে 

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT