চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাভারে অনুমোদনবিহীন আবাসন প্রকল্পের বিরুদ্ধে রাজউকের উচ্ছেদ অভিযান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:07 পূর্বাহ্ন 18, সেপ্টেম্বর 2026
in - সেমি লিড, বাংলাদেশ
A A
ছবি: রাজউকের ফেসবুক পেইজ থেকে সংগৃহীত।

ছবি: রাজউকের ফেসবুক পেইজ থেকে সংগৃহীত।

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর নগর পরিকল্পনা শাখার তত্ত্বাবধানে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সবুজ হাসানের নেতৃত্বে ঢাকা জেলার সাভার উপজেলার বনগাঁও ইউনিয়নের বনগ্রাম এলাকায় অনুমোদনবিহীন আবাসন প্রকল্পের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ)-এ চিহ্নিত কৃষিজমি ও জলাশয় ভরাট করে রাজউকের অনুমোদন ব্যতীত আবাসন প্রকল্পের কার্যক্রম পরিচালনার অভিযোগের পরিপ্রেক্ষিতে পরিচালিত মোবাইল কোর্টের মাধ্যমে এ অভিযান পরিচালনা করা হয়।

ছবি: রাজউকের ফেসবুক পেইজ থেকে সংগৃহীত।

অভিযানকালে কৃষিজমি ও নিচু জমি বালু দিয়ে ভরাট এবং বিভ্রান্তিকর সাইনবোর্ড স্থাপনের মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে জমি বিক্রয়ের নামে প্রতারণার অভিযোগে “ঢাকা ওয়েস্টার্ন ভ্যালী” আবাসিক প্রকল্পের অভ্যন্তরে নির্মিত একটি দুইতলা সাইট অফিস ভবন উচ্ছেদ করা হয়। একইসঙ্গে একটি বিদ্যুৎ মিটার জব্দ, বিভিন্ন সাইনবোর্ড অপসারণ এবং ড্রেজার পাইপ ভেঙে ফেলা হয়। এছাড়া প্রকল্পটির পার্শ্ববর্তী এলাকায় বিধিবহির্ভূতভাবে স্থাপিত “লেক আইল্যান্ড” ও “সাউথ ইস্ট হাউজিং”-এর বিলবোর্ডসমূহও উচ্ছেদ করা হয়।

রাজউক কর্তৃপক্ষ জানায়, বেসরকারি আবাসিক ভূমির উন্নয়ন বিধিমালা, রিয়েল এস্টেট উন্নয়ন ও ব্যবস্থাপনা আইন, পরিবেশ সংরক্ষণ আইন এবং প্রাকৃতিক জলাধার সংরক্ষণ আইন-এর বিধান অমান্য করে পরিচালিত অনুমোদনহীন আবাসন প্রকল্পের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনাসহ এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

একই সঙ্গে সাধারণ জনগণকে রাজউকের অনুমোদনহীন ও আইনবহির্ভূত আবাসন প্রকল্পে জমি বা প্লট ক্রয়, বুকিং কিংবা বিনিয়োগের ক্ষেত্রে সতর্ক থাকার এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন যাচাই না করে কোনো ধরনের আর্থিক লেনদেনে না জড়ানোর জন্য অনুরোধ জানানো হয়।

অভিযানে উপ-নগর পরিকল্পনাবিদ নবায়ন খীসা ও মো. সাইফুল ইসলাম, সহকারী নগর পরিকল্পনাবিদ তামজিদ বিন রাফি, শুভ সরকার ও শাহীনুর রহমান, সহকারী অথরাইজড অফিসার, চিফ ইনস্পেক্টর, ইনস্পেক্টর, কানুনগো, সার্ভেয়ার, পল্লী বিদ্যুৎ সমিতির প্রতিনিধিসহ রাজউকের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য উপস্থিত ছিলেন।

Tags: সাভার
Previous Post

খেলার সুযোগের বাইরে অগণিত পথ শিশু

Next Post

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

Next Post
ছবি: প্রধানমন্ত্রী তারেক রহমান (ফাইল ছবি)।

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

ছবি: মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত।

যুক্তরাষ্ট্রের আবাসিক এলাকায় মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT