যে বয়সে খেলার মাঠে দৌড়ানোর কথা সে বয়সে জীবিকার তাগিদে অনেক শিশুরই দিন কাটে রাস্তায়, ফুটপাতে কিংবা বস্তিতে। শিক্ষা, নিরাপত্তার পাশাপাশি খেলাধুলার সুযোগ থেকেও বঞ্চিত তারা। পরিসংখ্যান বলছে, দেশে পথশিশুর সংখ্যা কয়েক মিলিয়ন। অথচ নগরজীবনে মাঠ ও খেলার জায়গার সংকট সবচেয়ে বেশি প্রভাব ফেলছে সুবিধাবঞ্চিত শিশুদের ওপর।








