চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভেন্টিলেশনে থাকা রাজু শ্রীবাস্তবকে ভয়েস মেসেজ পাঠালেন অমিতাভ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:22 অপরাহ্ন 14, আগস্ট 2022
in বিনোদন
A A
অমিতাভের ভয়েস মেসেজ পাঠানো রাজু শ্রীবাস্তবের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বুধবার (১০ আগস্ট) জিমে শরীরচর্চা করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন ভারতের স্ট্যান্ড আপ কমেডিয়ান ও অভিনেতা রাজু শ্রীবাস্তব। এসময় তড়িঘড়ি করে তাকে ভর্তি করানো হয় দিল্লির এইমস হাসপাতালে। তবে এখনো তার শারীরিক অবস্থা সংকটাপন্ন।

জানা গেছে, রাজুর মস্তিষ্কের অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে তিনি চিকিৎসায় কিছুটা সাড়া দিলেও এখনো জ্ঞান ফেরেনি তার। ফলে বর্তমানে ভেন্টিলেশনে রাখা হয়েছে রাজুকে।

এদিকে জনপ্রিয় এই কৌতুক অভিনেতার শারীরিক অসুস্থতার খবরে রীতিমতো উদ্বিগ্ন তাঁর বিনোদন অঙ্গনের তারকাদের পাশাপাশি তাঁর ভক্তরাও। এবার রাজুর দ্রুত আরোগ্য কামনা করে তাঁকে ভয়েস মেসেজ পাঠালেন বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চন।

রাজুকে পাঠানো ভয়েজ মেসেজে অমিতাভ বচ্চন বলেছেন, “রাজু অনেক হয়েছে। এবার তো জাগো। আর আমাদের সকলকে আবার আগের মতো করে হাসতে শেখাও।” এছাড়াও রাজুর স্ত্রী শিখার কাছে ফোন করে অভিনেতার শারীরিক অবস্থার খোঁজখবরও নিয়েছেন বিগ বি। ঈশ্বর রাজুকে দ্রুত সুস্থ করে দেবেন বলে আশ্বাস দিয়েছেন অমিতাভ।

রাজুর ঘনিষ্ঠ একজন জানান, মোবাইলের মাধ্যমে ভয়েস মেসেজ চালানো হয়েছে। সাড়া আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। রাজু তাঁর কমেডি কেরিয়ার শুরু করেছিলেন অমিতাভের মিমিক্রি দিয়ে।

আশির দশক থেকে মানুষের মুখে হাসি ফুটিয়ে চলেছেন রাজু শ্রীবাস্তব। ‘দ্য গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জ’ দিয়ে সবার নজরে আসেন তিনি। এরপর কপিল শর্মার সঙ্গে ‘কমেডি নাইটস’-এ কাজ করেছেন। ‘বিগ বস, ‘নাচ বালিয়ে’-তেও দেখা গেছে তাকে। পাশাপাশি বেশ কিছু বলিউড ছবিতে অভিনয় করেছেন তিনি।

বলিউড হাঙ্গামা

Tags: অমিতাভ বচ্চনরাজু শ্রীবাস্তব
Previous Post

নারদের পাশে আমরা দাঁড়াব, বাংলাদেশ দাঁড়াবে

Next Post

সেই শিক্ষিকার মৃত্যুতে এখন পর্যন্ত যা জানা গেল

Next Post
শিক্ষিকার মৃত্যুতে শোক প্রকাশ, পরিবারের পাশে শিক্ষার্থীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

সেই শিক্ষিকার মৃত্যুতে এখন পর্যন্ত যা জানা গেল

সাগরে নিম্নচাপের কারণে সৈকত ও পর্যটকদের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

সাগরে নিম্নচাপ থাকায় তিন নম্বর সতর্ক সংকেত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT