চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারদের পাশে আমরা দাঁড়াব, বাংলাদেশ দাঁড়াবে

তুষার কান্তি সরকার by তুষার কান্তি সরকার
3:22 অপরাহ্ন 14, আগস্ট 2022
in বাংলাদেশ
A A
বাংলাদেশি জাতীয় পরিচয়পত্রের ছবি, ব্যক্তিগত তথ্য ও ছবি সংযুক্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

নারদ হালদার। জেলে পরিবারের সন্তান। নারদ ছোটবেলা থেকেই মেধাবী। প্রতি ক্লাসে এক থেকে তিনের ভেতর রোল থেকেছে। ফাইভ পর্যন্ত বিদ্যে আছে পেটে। পড়তে পারেনি টাকার অভাবে। একদিন ঢাকা চলে আছে নারদ। বড় কিছু করার জন্য। পেট ভরে খাওয়ার জন্য। কিন্তু বাস্তবতার আগুনে পুড়েকয়লা হয় দেহ-মন।

প্রচণ্ড পরিশ্রম আর দিনের পর দিন উপোষ থাকায় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। টিবিতে আক্রান্ত হয় ও। মনের জোর আর বন্ধু-বান্ধবের সহযোগিতায় একসময় ভালো হয়ে ওঠে। কিন্তু শ্বাস-প্রশ্বাসের সমস্যা থেকেই যায়। আবার টাকা রোজগারের চিন্তা। অক্লান্ত পরিশ্রম। দিনের পর দিন উপোষ। আবার শরীরবিদ্রোহ করে। প্রচণ্ড অসুস্থতার পর ডাক্তাররা ওর রোগ নির্ণয় করেন Post Tuberculosis B/L Lung Bronchietasis (Damaged more than 50% B/L Lung)।

চলতে থাকে চিকিৎসা। বন্ধু-বান্ধবদের সহযোগিতা আর ধার-দেনা করেও রোগ থেকে মুক্তি মেলেনা। বক্ষব্যাধি হাসপাতাল অনেক চেষ্টা করেও রোগ মুক্তির বার্তা ওকে শোনাতে পারেনি। ফুসফুসের ৫০% নষ্ট। শারীরিক সক্ষমতা অপ্রতুল। ধুকে ধুকে মরা ছাড়া বাংলাদেশে ওর কোনো চিকিৎসা নেই।

৩৮ বছরের নারদ এখন রাজবাড়ি জেলার রতনদিয়ার জেলে পল্লীতে থাকে। ছেলেটার শরীরে আজ হাড় ছাড়া কিছুই নেই। মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। ও জানে, সামনে ওর নিশ্চিত মৃত্যু। তবু বাঁচার স্বপ্ন ওর চোখে-মুখে। ও এখন একটি মুহূর্তও অক্সিজেন ছাড়া থাকতে পারে না। চলতে পারে না। বুক ভরে নিশ্বাস নিতে পারে না। কথা বলতে প্রচন্ড কষ্ট হয়। ঠান্ডা-গরমে সমস্যা হয়। কাশি দিলে গলগল করে রক্ত পড়ে। রক্ত বন্ধ করতে হাসপাতালে ভর্তি হয়ে থাকতে হয় ১০/১৫ দিন। নির্দিষ্ট ওষুধের সঙ্গে চলে কড়া এন্টিবায়োটিক।

মানুষ বাঁচতে চায়। নারদেরও। তাই বাঁচার স্বপ্ন নিয়ে যোগাযোগ করতে থাকে ভারতে বিভিন্ন হাসপাতালে। একসময় সাড়া দেয় চেন্নাইয়ের এপোলো হাসপাতাল। আশ্বাস দেন তারা রোগ মুক্তির। বেঁচে থাকার মূল্য নির্ধারণ করেন সাড়ে ২৬ লাখ রুপি। মেজর দুটো অপারেশন। একজনকে সঙ্গে করে নিয়ে যাওয়া, ওখানে থাকা-খাওয়া, পরবর্তী যেকোনো পরিস্থিতি মোকাবিলা…। সব মিলিয়ে বাংলাদেশের ৩২ থেকে ৩৫ লাখ টাকার প্রয়োজন। যে নিঃস্ব পরিবারের ৩৫ হাজার টাকা নেই সেই পরিবারটি কী করে ৩৫ লাখ টাকা জোগাড় করবে?

নারদের বেঁচে থাকার ইচ্ছে প্রবল। ওর পরিবারের এতো টাকা খরচ করার সামর্থ্য নেই। কিন্তু আমাদের আছে। বাংলাদেশের আছে। আমরা বিশ্বকে দেখিয়ে দিয়েছি পদ্মা সেতুর মতো সেতুও আমরা নিজেদের টাকায় করতে পারি। আমরা নারদকেও বাঁচাতে পারব। নারদের চিকিৎসায় কোটি টাকার প্রয়োজন নেই। শুধু ৩৫ লাখ টাকা দরকার। আমরা পারি নারদকে বাঁচিয়ে রাখতে। আমরা পারি নারদের স্বপ্নকে সফল করতে। মাত্র ৩৫ লাখ টাকার বিনিময়ে আসুন আমরা মায়ের কোলে সন্তানকে ফিরিয়ে দেই, দাদার কাছে ফিরিয়ে দেই ভাইকে, বোনের কাছে তার দাদাকে। এর চেয়ে আনন্দের আর কী হতে পারে!

নারদের পাশে আমরা দাঁড়াব। বাংলাদেশ দাঁড়াবে। মানবতার জয় হবেই।

সহযোগিতা পাঠানোর ঠিকানা:
নারদ হালদার
সোনালি ব্যাংক, কালুখালী শাখা এসি নম্বর: ২২১৩৭০১০১২৩৮২
ডাচ-বাংলা ব্যাংক, কালুখালী শাখা এসি নম্বর: ৭০১৭৩১৭৭৪৯৬৩২
নগদ, বিকাশ, রকেট নম্বর: ০১৯৫৩১৩৭৩৩১
নগদ, বিকাশ, রকেট নম্বর: ০১৯৮৫৬৪৮৬১৪

Tags: উন্নত চিকিৎসা
Previous Post

জিয়াউর রহমানের কবর অপসারণ ও মরণোত্তর শাস্তি দাবি

Next Post

ভেন্টিলেশনে থাকা রাজু শ্রীবাস্তবকে ভয়েস মেসেজ পাঠালেন অমিতাভ

Next Post
অমিতাভের ভয়েস মেসেজ পাঠানো রাজু শ্রীবাস্তবের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ভেন্টিলেশনে থাকা রাজু শ্রীবাস্তবকে ভয়েস মেসেজ পাঠালেন অমিতাভ

শিক্ষিকার মৃত্যুতে শোক প্রকাশ, পরিবারের পাশে শিক্ষার্থীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

সেই শিক্ষিকার মৃত্যুতে এখন পর্যন্ত যা জানা গেল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT