চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাগরে নিম্নচাপ থাকায় তিন নম্বর সতর্ক সংকেত

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
4:06 অপরাহ্ন 14, আগস্ট 2022
in - সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
সাগরে নিম্নচাপের কারণে সৈকত ও পর্যটকদের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপেরর কারণেই সাগর উত্তাল রয়েছে। মাছ ধরার ট্রলারগুলো সাগর মোহনায় রয়েছে। চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নাম্বর স্থানীয় সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

কক্সবাজার আবহাওয়া অফিসের প্রধান আবহাওয়াবিদ আবদুল হামিদ মিয়া বলেন, ‘বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি আরো ঘণীভূত হয়ে নিম্নচাপ আকারে ভারতের উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলের অদূরে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরো উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকায় বায়ুচাপ পার্থক্যের আধিক্য বিরাজ করছে। সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

সতর্ক সংকেত থাকায় কক্সবাজারে অবস্থান করা পর্যটকদের সমুদ্রস্নান কিংবা পানিতে নামার ক্ষেত্রে সর্তক করছে ট্যুরিস্ট পুলিশ ও লাইফ গার্ড।

লাইফগার্ড কর্মী মো. ইউসুফ বলেন, ‘আমরা প্রতিনিয়ত পর্যটকদের নিরাপত্তায় সজাগ থাকি। সমুদ্রে ৩ নম্বর সিগন্যাল পড়েছে শুনে আমরাও সতর্ক হই। কোনো পর্যটক যাতে পানির গভীরে না যায় সেদিকে নিয়মিত খেয়াল রাখছি।’

ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিম বলেন, ‘ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত অব্যাহত রয়েছে। এছাড়া জোয়ারের পানিতে কয়েকটি পয়েন্টে ভাঙন হয়েছে। সবকিছু বিবেচনায় সাগর উত্তালের কারণে পর্যটকদের পানিতে নামতে নিরুৎসাহিত করা হচ্ছে, এছাড়াও দর্শনার্থীদের সচেতনতায় নিয়মিত মাইকিং করা হচ্ছে।

কক্সবাজার জেলা বোট মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ জানিয়েছেন, সাগর উত্থল থাকায় মাছ ধরার ট্রলার গুলো উপকূলের মোহনায় নোঙ্গররত অবস্থায় রয়েছে। কিছু কিছু ট্রলার আবার সাগরে যাওয়ার প্রস্তুতি ও নিচ্ছেন। সতর্ক সংকেত কেটে গেলে আবার ট্রলার গুলো মাছ ধরতে সাগরে যাবে বলে জানিয়েছেন তিনি।

মহেশখালী, কুতুবদিয়া ,চকরিয়া ,উখিয়া ও টেকনাফ এলাকার জনপ্রতিনিধিরা জানিয়েছেন, সাগর উত্তাল থাকার পাশাপাশি প্রচণ্ড বাতাস থাকায় জোয়ারের পানির স্বাভাবিকের চেয়ে বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

Tags: তিন নম্বর সংকেতনিম্নাঞ্চল প্লাবিতসাগরে নিম্নচাপ
Previous Post

সেই শিক্ষিকার মৃত্যুতে এখন পর্যন্ত যা জানা গেল

Next Post

আন্দোলন মানুষের দুর্ভোগ বাড়াবে, এটাও তাদের বোঝা উচিত: প্রধানমন্ত্রী

Next Post
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আন্দোলন মানুষের দুর্ভোগ বাড়াবে, এটাও তাদের বোঝা উচিত: প্রধানমন্ত্রী

ঢাকায় ট্রাফিক নিয়ম ও নির্দেশনা দেখানো মানচিত্র. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় শোক দিবসে ডিএমপির ট্রাফিক নির্দেশনা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT