চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তাপপ্রবাহ কমে বৃষ্টির পূর্বাভাস

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:28 পূর্বাহ্ন 18, মে 2024
in পরিবেশ, বাংলাদেশ
A A
বৃষ্টির জন্য তাপপ্রবাহ কমে গেছে, ঝরঝরে বৃষ্টিপাতের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

চলমান তাপপ্রবাহ কমে মাসের বাকি সময় দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ২০ তারিখ থেকে দেশের বেশিরভাগ স্থানে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ মনোয়ার জানান, ২০ মে থেকে মাসের বাকি সময় দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সময় কোথাও কোথাও টানা ১-২ ঘণ্টা বৃষ্টি হতে পারে। এতে তাপপ্রবাহ কমে যাবে। তিনি জানান, এই মাসে তাপপ্রবাহ আবার শুরু হওয়ার সম্ভাবনা খুবই কম।

এই বিষয়ে বেসরকারি আবহাওয়া সংস্থা বাংলাদেশ আবহাওয়া অবজারভেশন টিম (বিডাব্লিউওটি) এর চেয়ারম্যান পারভেজ আহমেদ পলাশ চ্যানেল আই অনলাইনকে জানান, আগামী ২০, ২১, ২২ ও ২৩ মে দেশের অনেক এলাকায় কালবৈশাখী ঝড় ও বৃষ্টির সম্ভাবনা আছে।

তিনি জানান, খুলনা, বরিশাল, ঢাকা, সিলেট, চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে বৃষ্টির পরিমাণ বেশি থাকতে পারে। তুলনামূলকভাবে রংপুর ও রাজশাহী বিভাগে বৃষ্টির পরিমাণ কম থাকতে পারে।  এসময় দেশের সকল বৃষ্টিবাহী এলাকায় অতিরিক্ত বজ্রপাত হবার সম্ভাবনা বেশি।

অন্যদিকে গতকাল শুক্রবার (১৭মে) সন্ধ্যা ৬ টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পশ্চিমা লঘুচাপের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এ অবস্থায় দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Tags: আবহাওয়া অধিদপ্তরতাপপ্রবাহপূর্বাভাসবৃষ্টি
Previous Post

তলানিতে থেকেই আসর শেষ করল মুম্বাই

Next Post

ডলারের দাম বৃদ্ধি: পাইকারিতে নিত্যপণ্যের দাম বেড়েছে কেজিতে ৫ থেকে ১০ টাকা

Next Post
বাংলাদেশের বাজারে সবজি, মাংস ও শাকসবজি বিক্রেতা. Channel i News - চ্যানেল আই নিউজ

ডলারের দাম বৃদ্ধি: পাইকারিতে নিত্যপণ্যের দাম বেড়েছে কেজিতে ৫ থেকে ১০ টাকা

কুয়েতে নিযুক্ত নতুন রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেকের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

কুয়েতে নতুন রাষ্ট্রদূত হচ্ছেন মেজর জেনারেল সৈয়দ তারেক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT