চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তলানিতে থেকেই আসর শেষ করল মুম্বাই

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:14 পূর্বাহ্ন 18, মে 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেটার দুঃখ প্রকাশ করছেন, মাঠে হারের পর. Channel i News - চ্যানেল আই নিউজ

আইপিএলের চলতি আসরে শুরু থেকেই নড়বড়ে মুম্বাই ইন্ডিয়ান্স। একের পর এক হারে বিদায় নিশ্চিত হয়েছে আগেই। আসরে নিজেদের শেষ ম্যাচেও পারলা না হার্দিক পান্ডিয়ার দল। লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের কাছে ১৮ রানে হেরে তলানিতে থেকেই টুর্নামেন্ট শেষ করল মুম্বাই।

ওয়াংখেড়েতে টসে জিতে লক্ষ্ণৌকে আগে ব্যাটে পাঠায় স্বাগতিক দল। নির্ধারিত ওভার শেষে ৬ উইকেটে ২১৪ রানের সংগ্রহ গড়ে সফরকারী দল। জবাবে নেমে ৬ উইকেটে ১৯৬ রানে থামে মুম্বাই।

আসরে ১০টি পরাজয় দেখেছে পাঁচবারের চ্যাম্পিয়ন দলটি। চার জয়ে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে থেকে শেষ মুম্বাইয়ের। এক ম্যাচ কম খেলে ১০ পয়েন্ট নিয়ে তাদের উপরে আছে পাঞ্জাব। অন্যদিকে কাগজে কলমে প্লে-অফের দৌড়ে টিকে থাকলেও রানরেটে পিছিয়ে থাকায় সুযোগ কম ছিল লক্ষ্ণৌর। মুম্বাইকে ১৮ রানে হারিয়েও লাভ হয়নি দলটির। ৭ জয়ে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের ছয়ে বিদায় নিশ্চিত লোকেশ রাহুলের দলের।

সফরকারীদের হয়ে দুর্দান্ত করেছেন নিকোলাস পুরান। পাঁচটি চার ও আট ছক্কায় ২৯ বলে ৭৫ রান করেছেন ক্যারিবীয় ব্যাটার। তিনটি করে চার ও ছক্কায় ৪১ বলে ৫৫ রান করেন লোকেশ রাহুল। এছাড়া মার্কাস স্টয়নিস ২২ বলে ২৮ এবং আয়ুশ বাদুনি ১০ বলে ২২ রান করেন।

স্বাগতিকদের হয়ে নুয়ান থুসারা এবং পিয়ুষ চাওলা তিনটি করে উইকেট নেন।

রানতাড়ায় নেমে দুর্দান্ত করেন রোহিত শর্মা। ১০টি চার ও তিন ছক্কায় ৩৮ বলে ৬৮ রান করেন মুম্বাই ওপেনার। শেষের দিকে ২৮ বলে ৬২ রানের ঝড়ো ইনিংস খেলেও দলকে জেতাতে ব্যর্থ হয়ন নামান ধির। তার অপরাজিত ইনিংসে ছিল চারটি চার ও পাঁচটি ছক্কার মার। এছাড়া বাকীদের সবাই ব্যর্থ হয়েছেন।

লক্ষ্ণৌর হয়ে নাভিন-উল-হক ও রবি বিষ্ণুই দুটি করে উইকেট নেন।

Tags: আইপিএল ২০২৪পুরানমুম্বাইরোহিতলক্ষ্ণৌলিড স্পোর্টস
Previous Post

লিভারপুলের ডাগআউট সামলাবেন স্লট

Next Post

তাপপ্রবাহ কমে বৃষ্টির পূর্বাভাস

Next Post
বৃষ্টির জন্য তাপপ্রবাহ কমে গেছে, ঝরঝরে বৃষ্টিপাতের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

তাপপ্রবাহ কমে বৃষ্টির পূর্বাভাস

বাংলাদেশের বাজারে সবজি, মাংস ও শাকসবজি বিক্রেতা. Channel i News - চ্যানেল আই নিউজ

ডলারের দাম বৃদ্ধি: পাইকারিতে নিত্যপণ্যের দাম বেড়েছে কেজিতে ৫ থেকে ১০ টাকা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT