চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডলারের দাম বৃদ্ধি: পাইকারিতে নিত্যপণ্যের দাম বেড়েছে কেজিতে ৫ থেকে ১০ টাকা

মাহবুব মোর্শেদ by মাহবুব মোর্শেদ
8:39 পূর্বাহ্ন 18, মে 2024
in অর্থনীতি
A A
বাংলাদেশের বাজারে সবজি, মাংস ও শাকসবজি বিক্রেতা. Channel i News - চ্যানেল আই নিউজ

ডলারের বিপরীতে টাকার বিনিময়মূল্য বেড়ে যাওয়ার প্রভাব পড়তে শুরু করেছে বাজারে। পাইকারি পর্যায়ে ভোজ্যতেল, মসলা, ডাল, খাদ্যের কাঁচামাল ও ড্রাই ফ্রুটসের মতো নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম সপ্তাহ ব্যবধানে বেড়েছে ৫ থেকে ১০ টাকা পর্যন্ত। ব্যবসায়ীরা বলছেন: ডলারের দাম এক লাফে ৭ টাকা বেড়ে যাওয়ায় আমদানিমূল্য ও পরিবহন ব্যয় বেড়ে গেছে। তাই দাম বাড়াতে বাধ্য হচ্ছেন তারা।

অপরদিকে ডলারের দাম বৃদ্ধিতে দেশে জ্বালানি তেল ও বিদ্যুতের দাম বাড়লে এই মূল্যবৃদ্ধির প্রভাব আরও ব্যপকভাবে পড়বে বলে আশঙ্কা করছেন তারা।

রাজধানীর বৃহত্তম আমদানি পণ্যের বাজার চকবাজার এবং বেগম বাজার। বাংলাদেশ ব্যাংকের ডলারের মূল্যবৃদ্ধি ঘোষণার পরই এই বাজারগুলোতে পণ্যের বেচা-কেনা বন্ধ করে দেন ব্যবসায়ীরা। কিছু কিছু ব্যবসায়ী বাড়তি দরে পণ্যে বিক্রি করছিলেন। অতিরিক্ত লাভের আশায় অনেকেই পণ্য ছাড়ছিলেন না। তবে এখন আবারও পণ্য বিক্রি শুরু করেছেন ব্যবসায়ীরা। তবে প্রতি পণ্যে ৫ থেকে ১০ টাকা বেশি রাখছেন।

তবে সবচেয়ে বেশি বেড়েছে মসলা জাতীয় পণ্যের। কোরবানি ঈদকে সামনে রেখে চাহিদার তুঙ্গে থাকা সকল ধরনের মসলা কেজিতে বেড়েছে ২০০ টাকা পর্যন্ত।

বেগম বাজারের ব্যবসায়ী হাজী ট্রেডার্সের স্বত্বাধিকারী হাজী ইকবাল চ্যানেল আই অনলাইনকে বলেন: আগের তুলনায় বেড়েছে সব ধরণের আমদানী পণ্যের দাম। বিশেষ করে মসলা, এছাড়া- ডাল জাতীয় পণ্যের দাম বেড়েছে সব থেকে বেশি। ডলার সংকট এবং এলসি খোলার ভোগান্তির কারণে বাজার এমনিতে নিয়ন্ত্রণের বাইরে ছিলো। অনেক ব্যবসায়ী বাড়তি লাভের আশায় পণ্য ছাড়ছে না। এখন বাজার বাড়তি। সামনে আরও বাড়বতে পারে।

এমন পরিস্থিতিতে পর্যাপ্ত মজুদ থাকলেও বাড়তি দাম ধরে পণ্য বিক্রি করতে চাইছেন ব্যবসায়ীরা। যার কারণে রোজার ঈদের পর ভোগ্যপণ্যের বাজার মোটামোটি স্থিতিশীল থাকলেও আবারও অস্থিরতা দেখা দিয়েছে ভোগ্যপেণ্যের বাজারে। পরিস্থিতি সামাল দিতে ঈদকে সামনে রেখে বাজার নিয়ন্ত্রণে শুল্ক ছাড়ের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা।

অন্যদিকে বাড়তি দামে ছোঁয়া লেগেছে শাক-সবজি, মাছ-মাংস থেকে শুরু করে সব ধরণের নিত্যপণ্যের বাজারে ৭০ টাকার নিচে মিলছে না কোন ধরণের মাছ। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ২২০ থেকে ২৩০ টাকা দরে, সোনালি জাতের মুরগি সপ্তাহখানেক আগে যেখানে ৪৩০ থেকে ৪৫০ টাকা প্রতিকেজি বিক্রি হচ্ছিলো সেটার দাম কিছুটা কমে ৩৭০ থেকে ৪০০ টাকায় বিক্রি হচ্ছে। দেশি মুরগির দাম চাওয়া হচ্ছে ৬০০ টাকা করে। গরুর মাংস ৭৫০ থেকে ৭৮০ টাকা এবং খাসির মাংস বিক্রি হচ্ছে ১১০০ থেকে ১২০০ টাকা কেজি দরে।

Tags: ডলারডলারের দাম বৃদ্ধিনিত্যপণ্যবাজার দরভোগ্যপণ্যভোগ্যপণ্যের দাম
Previous Post

তাপপ্রবাহ কমে বৃষ্টির পূর্বাভাস

Next Post

কুয়েতে নতুন রাষ্ট্রদূত হচ্ছেন মেজর জেনারেল সৈয়দ তারেক

Next Post
কুয়েতে নিযুক্ত নতুন রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেকের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

কুয়েতে নতুন রাষ্ট্রদূত হচ্ছেন মেজর জেনারেল সৈয়দ তারেক

ফুটবল তারকা লিওনেল মেসির স্বাক্ষরিত ন্যাপকিনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

মেসির চুক্তির বিখ্যাত ন্যাপকিন ১১ কোটি টাকায় বিক্রি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT