চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নদী ভাঙন রোধে শেখ হাসিনার অবদান অপরিসীম: সুজিত রায় নন্দী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:03 অপরাহ্ন 05, মে 2023
in চাঁদপুর, জনপদ
A A
বাংলাদেশের বিভিন্ন পেশার মানুষ একত্রিত হয়ে সংবাদ সম্মেলনে অংশগ্রহণ. Channel i News - চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী বলেছেন, দেশের নদী ভাঙন রোধে জননেত্রী শেখ হাসিনার অবদান অপরিসীম। আওয়ামী লীগ সরকার দেশের পানি সম্পদ ব্যবস্থাপনা ও উন্নয়নের জন্য বন্যা নিয়ন্ত্রণ ও নদী ভাঙ্গন রোধে অব্যাহতভাবে কাজ করে যাচ্ছে।

শুক্রবার( ৫ মে) চাঁদপুর সদর উপজেলার ১ নং বিষ্ণুপুর ইউনিয়নে ধনাগোদা নদী ভাঙন কবলিত এলাকা পরিদর্শনকালে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় ১নং বিষ্ণুপুর ইউনিয়নের আড়ংবাজার খেয়াঘাট, দামোদরদী বাজার, মৌলভী ঘাট, মিয়ার বাজার, নতুন বাজারসহ ঝুঁকিপূর্ণ কয়েকটি নদী ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন।

সুজিত রায় নন্দী বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশের ব্যাপক উন্নয়নের মাধ্যমে বিশ্বে উন্নয়নের মডেলে পরিণত করেছে। বাংলাদেশ বিশ্বে অনন্য মর্যাদা পেয়েছে। শেখ হাসিনা ক্ষমতায় আসার পরই চাঁদপুরে এখন নদীভাঙন রোধ হয়েছে। চাঁদপুরের মানুষের ভাগ্যন্নয়ন হয়েছে।

তিনি বলেন, চাঁদপুরের পরিবেশ, অবকাঠামো ও সামগ্রিক উন্নয়নের স্বার্থে অপরিকল্পিত বালু উত্তোলন বন্ধ করে সরকারের উদ্যোগে পরিকল্পিত ভাবে ড্রেজিং ব্যবস্থা চালু করতে হবে। তাহলে নদী ভাঙন রোধ করা সম্ভব হবে।

পানি সম্পদ মন্ত্রণালয়ের কাছে জরুরি ভিত্তিতে ধনাগোদা নদী ভাঙন থেকে বিষ্ণুপুরবাসীকে রক্ষা করতে জরুরি পদক্ষেপ গ্রহণের আহবান জানান সুজিত রায় নন্দী।

এসময় চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দীন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জহিরুল ইসলাম, শ্রমবিষয়ক সম্পাদক নুরুল ইসলাম মিয়াজি, দফতর সম্পাদক শাহ আলম, মতলব পৌরসভার প্যানেল মেয়র মামুন চৌধুরী বুলবুল, এ্যাডঃ দেবাশীষ কর মধু, পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্হানীয় আওয়ামী লীগ,যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ ও সেচ্ছাসেবকলীগের নেতারা উপস্থিত ছিলেন।

Tags: আওয়ামী লীগপ্রধানমন্ত্রীশেখ হাসিনাসুজিত রায় নন্দী
Previous Post

কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে ধরা পড়ল রাক্ষুসে সাকার ফিস

Next Post

‘মেসি পিএসজিতে খেলেছে, এটাই তাদের ভাগ্য’

Next Post
আর্জেন্টিনা দলের দুই ফুটবল খেলোয়াড় মাঠে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘মেসি পিএসজিতে খেলেছে, এটাই তাদের ভাগ্য’

আদিম সিনেমার পোস্টার যেখানে একজন পুরুষের মুখ দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশে মুক্তির পর ‘আদিম’ এর গন্তব্য বুলগেরিয়া

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT